ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালিত সুনামগঞ্জে বাণিজ্যে মেলার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ, তাতীকোণায় ভুক্তভোগী পরিবারের মানববন্ধন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন আমার নির্বাচনী আসনে হিন্দু মুসলিম সমান অধিকার নিয়ে কাধে কাধ মিলিয়ে বসবাস করবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাপুস এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা : নিঃশর্ত মুক্তির দাবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল জব্দ অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর চরফ্যাশন আদালতের এডিশনাল পিপি সুনামগঞ্জের আটগাঁও গ্রামে ট্রলারে অশ্লীল নাচের ভিডিও নিয়ে তোলপাড়; অভিযুক্তের বিরুদ্ধে থানায় জিডি ‘ধর্ম যার যার, উৎসব সবার’—দক্ষিণ বংশিকুন্ডাবাসীকে রায়হান উদ্দিন সোহেলের শারদীয় শুভেচ্ছা

পঞ্চগড়ে বিএডিসির সার গুদামে আকস্মিক পরিদর্শন করলেন ইউএনও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো, সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকায় অবস্থিত ১১০০ মেট্রিক টন ধারণক্ষমতার পিএফজি সার গুদাম আকস্মিক পরিদর্শন করেছেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা সুলতানা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি গুদামটি পরিদর্শন করেন। এ সময় গুদামে সংরক্ষিত সারের মজুত, সরবরাহ ব্যবস্থা, বিতরণ কার্যক্রম এবং সার সংরক্ষণ ও ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে ইউএনও গুদামের দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং কৃষকদের কাছে যাতে নিয়ম অনুযায়ী সময়মতো সার পৌঁছে দেওয়া হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, চলতি মৌসুমে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সরকারি পর্যায়ে মজুত ও বিতরণ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে বিভিন্ন সার গুদামের মজুত পরিস্থিতি ও সরবরাহ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রশাসনের আকস্মিক পরিদর্শনে সার মজুত ও বিতরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত হবে এবং কৃষক পর্যায়ে সার সরবরাহ আরও সহজ ও স্বাভাবিক হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ইউএনও ফাহমিদা সুলতানা বলেন, কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কোথাও যাতে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত বা নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রির সুযোগ না থাকে, সে বিষয়েও প্রশাসনের নজরদারি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পঞ্চগড়ে বিএডিসির সার গুদামে আকস্মিক পরিদর্শন করলেন ইউএনও

আপডেট সময় : ১১:৫৯:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬