সংবাদ শিরোনাম ::
পঞ্চগড় থেকে বিশ্বমঞ্চে, শেষ হলো দুই দিনের ছায়া জাতিসংঘ সম্মেলন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:০৮:৪৫ অপরাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে
মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে দুই দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন (মডেল ইউনাইটেড নেশনস) শেষ হয়েছে। জাতিসংঘের আদলে আয়োজিত এই সম্মেলনে ১৪২টি দেশের প্রতিনিধির ভূমিকায় অংশ নেন দুই শতাধিক তরুণ শিক্ষার্থী। আন্তর্জাতিক বিভিন্ন সংকট নিয়ে আলোচনা, বিতর্ক ও কূটনৈতিক সমঝোতার মধ্য দিয়ে বিশ্ব রাজনীতির বাস্তব অভিজ্ঞতা নেয়ার সুযোগ পান তারা।
শনিবার ১৯ সেপ্টেম্বর বিকেলে ব্যারিস্টার জমির উদ্দীন সরকার স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পঞ্চগড় ১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এমপি, আরো উপস্থিত ছিলেন এতএডভোকেট আদম সুফিসহ রাজনৈতিক নেতারা।
ছায়া জাতিসংঘ সম্মেলন উপভোগ করেন। পরে দ্বিতীয় দিনের শেষ কার্যক্রমের মধ্য দিয়ে পঞ্চগড় পায়োনিয়ার্স আয়োজিত পিএমইউএন এর সমাপ্তি হয়।




















