ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়ছড়া-চারাগাঁও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজী খসরুল আলম বিজয়ী, এ বিজয় একার নয়, সবার  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে দেশের পথে প্রধানমন্ত্রী বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ জনের মনোনয়ন পত্র জমা বগুড়ায় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতা মূলক অনুষ্ঠান রৌমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান ও আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ছুম্মা আমীন এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে হবে। শুধু অবকাঠামো ও সার্টিফিকেটনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী মানসম্মত শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক বিস্তার ঘটেছে। এর অন্যতম কারণ হলো শিক্ষার প্রতি মানুষের চাহিদা। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি শিক্ষার্থীদের সেই চাহিদা যথাযথভাবে পূরণ করতে না পারে, তাহলে অভিভাবকরা বিকল্প হিসেবে বেসরকারি প্রতিষ্ঠান, কোচিং ও প্রাইভেট শিক্ষার দিকে ঝুঁকবে।

শিক্ষকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, শিক্ষকতা শুধু চাকরি নয়, এটি একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব। একজন শিক্ষককে নিজের সন্তানের মতো করে প্রতিটি শিক্ষার্থীকে বিবেচনা করতে হবে। নিজের সন্তানকে যেভাবে যত্ন ও আন্তরিকতার সঙ্গে পড়ানো হয়, একইভাবে প্রতিটি শিক্ষার্থীর প্রতি দায়িত্বশীল হতে হবে।

তিনি আরো বলেন, সব শিক্ষার্থী পরীক্ষার ফলাফলে প্রথম হতে চায় না। কেউ খেলাধুলায় ভালো, কেউ গান বা নাচে, কেউ বিজ্ঞানচর্চায় কিংবা অন্য কোনো সৃজনশীল কাজে আগ্রহী। শিক্ষাপ্রতিষ্ঠানকে এসব প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়কে এমন একটি জায়গায় পরিণত করতে হবে, যেখানে তারা শেখার পাশাপাশি আনন্দও পাবে।

এ ছাড়া সরকারি উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে আকৃষ্ট করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তবে শুধু খাবার বা অবকাঠামো দিয়ে নয়, শিক্ষার মানবৃদ্ধি ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়কে আকর্ষণীয় করে তুলতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে জেলা প্রশাসক বলেন, শিক্ষার লক্ষ্য শুধু সার্টিফিকেট অর্জন নয়, বরং মানবিক মূল্যবোধসম্পন্ন, দায়িত্বশীল ও সমাজের জন্য কল্যাণকর মানুষ তৈরি করা। সরকারি ও বেসরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষাক্ষেত্রে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শাহজাহান কবীর, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সম্মাননাপ্রাপ্ত ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান ও আলোচনা সভা

আপডেট সময় : ১০:২১:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬