ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন বাংলাদেশ সিটিজেন লিগ্যাল সাপোর্ট ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় দায়িত্ব পেলেন সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার ১ পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার শিক্ষার্থীকে জিপিএ-৫ ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, শাস্তির দাবিতে এলাকাবাসীর আন্দোলন শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা চরফ্যাশনে ফের ৬ মাসের জন্য আইনজীবী সমিতির সদস্য পদ স্থগিত অ্যাডভোকেট হিরনের দিরাইয়ে মাদক, অসামাজিক কার্যকলাপ ও কথিত পতিতালয় বন্ধের দাবিতে মানববন্ধন :   ৫ দফা দাবি পেশ পঞ্চগড়ে প্রধান শিক্ষকের মৃত্যুকে ঘিরে বিদ্যালয়ের দুই শিক্ষককে দায়ী করে স্থানীয়দের বিক্ষোভ সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা, সাক্ষাৎকার ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:৪৯ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতা ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে স্থানীয় স্টেডিয়ামে ঈশ্বরগঞ্জ উপজেলা বনাম ত্রিশাল উপজেলা দলের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তী হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
ম্যাচ শুরু হওয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা তিনি বলেন, এই ধরনের টুর্ণামেন্টগুলো দক্ষ খেলোয়াড় গড়ে তোলার প্ল্যাটফর্মস্বরূপ। পড়াশোনার পাশাপাশি সুস্থ মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ময়মনসিংহের ফুটবলের উন্নয়নে অবদান রাখবে বলে তিনি এসময় আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও কুশল বিনিময় এবং অভিনন্দন জ্ঞাপন করেন।

বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ পরিবেশে আয়োজিত ফাইনাল ম্যাচ উপভোগ করতে ময়মনসিংহ জেলার বিভিন্নস্তরের বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল উভয় উপজেলার অগণিত সমর্থক খেলায় নিজ নিজ দলের খেলোয়াড়দের প্রতি করতালি, বিউগল বাজিয়ে ও উল্লসিত আবেগ প্রকাশের মাধ্যমে সমর্থন প্রকাশ করেন। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে টান টান উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত খেলার প্রতিটি মুহূর্ত দর্শকগণের নিকট অত্যন্ত উপভোগ্য হয়ে ওঠে।

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী খেলা ও অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমপি এবং ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান লিটন এমপি । এছাড়া বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি , ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান,এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় ঈশ্বরগঞ্জ উপজেলা দল ২-১ গোলে ত্রিশাল উপজেলা দলকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (ময়মনসিংহ জেলা) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাশেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ টুর্নামেন্ট এবং ম্যাচের সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৩৬:৪৯ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬