ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চামরদানী ইউনিয়নবাসীকে এম শহীদের শারদীয় শুভেচ্ছা মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা, সাড়ে ৭ টন ভিজিএফের চাল বিতরণ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু’টি ককটেল বিস্ফোরণ  সাতক্ষীরা দর্শনার্থীর ভিড়ে জমজমাট গুড়পুকুর মেলা, সন্ধ্যার সময়টুকু চান ব্যবসায়ীরা সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা সাতক্ষীরা টিটিসি অধ্যক্ষের সাথে জেলা যুব অধিকার পরিষদের মত বিনিময় সভা  রাস্তার উপরে বালু-পাথর লোডের অভিযোগে বক্তব্য না দিয়ে তথ্য অধিকার আইনে আবেদন চাইলেন পরিবেশ কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে ৩০টি হারানো মোবাইল উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই : নূরুল ইসলাম বুলবুল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ইভটিজিং, প্রশাসনের বাদী হয়ে মামলা

রাজিবপুরে গো-খাদ্যের সংকট, চড়া দামে বিক্রি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:২২ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আতাউর রহমান, রাজিবপুর, কুড়িগ্রাম : কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। সংকটের সুযোগে বিভিন্ন ধরনের গো-খাদ্য চড়া দামে বিক্রি করার অভিযোগ উঠেছে। এতে গবাদিপশু পালনকারী কৃষক ও খামারিরা পড়েছেন বিপাকে।

স্থানীয় কৃষক ও খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন ধরে বাজারে গরু ও মহিষের খাদ্যসহ বিভিন্ন ধরনের গো-খাদ্যের সরবরাহ কমে গেছে।

ফলে প্রয়োজনীয় খাদ্য কিনতে গিয়ে তাদের অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। বিশেষ করে গমের ভুসি, খের (পল)ধানের কুড়া, খৈলসহ বিভিন্ন খাদ্যের দাম বেড়েছে বলে জানান তারা।

বালিয়ামারী কৃষক বাহার উদ্দিন বলেন, গো-খাদ্যের দাম বাড়ায় গবাদিপশু পালন এখন আগের তুলনায় অনেক ব্যয়বহুল হয়ে পড়েছে। একদিকে খাদ্যের দাম বেশি, অন্যদিকে গবাদিপশু বিক্রি করে আশানুরূপ দাম না পাওয়ায় অনেকেই লোকসানের আশঙ্কা করছেন।

স্থানীয় খামারি মোস্তাফিজুর রহমান বলেন, “গো-খাদ্যের দাম দিন দিন বাড়ছে। এতে গরু পালন করে খরচ ওঠানো কঠিন হয়ে পড়েছে।”তাই কয়েকটি গরু বিক্রি করে দিয়েছি।

চর রাজিবপুর শিবেব ডাংগী কৃষক গোলাম মোস্তফা বলেন, আজ মঙ্গলবার বাজার থেকে একশত আটি খের কিনলাম ১২শত টাকায়। যেখানে এক আটির দাম ছিল পাঁচ টাকা।

এ ব্যাপারে গোখাদ্য ব্যবসায়ী নুরুল ইসলাম জানান, বস্তা প্রতি দাম বেড়ে গিয়েছে। তাই আমরা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাজার তদারকি জোরদার করে গো-খাদ্যের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষক ও খামারিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজিবপুরে গো-খাদ্যের সংকট, চড়া দামে বিক্রি

আপডেট সময় : ১২:৫৭:২২ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬