রাজিবপুরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:২৪:৫৯ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুরে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ২৭ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন এলাকায় এ সব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, টাঙালিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. আলম মিয়া ওরফে আলম কসাইকে ৪১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
একই এলাকায় পৃথক অভিযানে ইয়াবা সেবনের দায়ে মো. লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, ধুলাউড়ি গ্রামের সুইচগেট বাজারসংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোছা. মনোয়ারা ও মো. তাহেরুল ইসলাম শান্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৭ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।
রাজিবপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



















