রাজিবপুরে ৪৭০ পিস ইয়াবাসহ আটক ১
- আপডেট সময় : ০৯:৪৪:৫২ অপরাহ্ণ, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুরে ৪৭০ পিস ইয়াবাসহ মুনজিল হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ৫ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
বালিয়ামারী কোম্পানি সদর বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুনজিল হোসেনকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৪৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মুনজিল হোসেন পার্শ্ববর্তী রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগাচর গ্রামের মৃত তৈমুর হোসেনের ছেলে।
তবে মুনজিল হোসেনকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তিনি ইয়াবার সঙ্গে জড়িত নন।
এ ঘটনায় চর রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানা গেছে।




















