ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মনজু’র মতবিনিময় সভা গোপালগঞ্জ বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান  গোপালগঞ্জের জনজীবন অনেকটাই স্বাভাবিক : ঢাকা রেঞ্জ ডিআইজি তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ : পুলিশ কনস্টেবলসহ আটক ২ পাটকেল ঘাটা তালা সমাজসেবা অফিসের ৬৫ লক্ষাধিক টাকা সুদমুক্ত ঋন বিতরণ নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরে উই হ্যাভ এ প্ল্যান, আওয়ার গ্রিন প্রাইম মিনিস্টার হ্যাজ এ প্ল্যান : ড. সাইমুম পারভেজ  চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি

শহীদ আয়াতুল্লাহর নামে প্রস্তাবিত সেতুতে বড় সাইনবোর্ড, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:২০ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৯২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যনগর প্রতিনিধি : জুলাই-আগস্টের গণআন্দোলনে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার একমাত্র শহীদ আয়াতুল্লাহর স্মৃতি ধরে রাখতে মধ্যনগর উপজেলার একটি গুরুত্বপূর্ণ সেতুর নাম ‘শহীদ আয়াতুল্লাহ সেতু’ করার প্রস্তাব করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর দুপুর ১২ টায় সেতুর ওপর শহীদ আয়াতুল্লাহর নামে একটি বড় সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। পরে সেখানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জুলাইয়ের গণআন্দোলনে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন মধ্যনগর উপজেলার আয়াতুল্লাহ। তাঁর আত্মত্যাগ ও স্মৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে সেতুটির নাম তাঁর নামে করার উদ্যোগ নেয়া হয়েছে।

সেতুর ওপর শহীদ আয়াতুল্লাহর নামে সাইনবোর্ড স্থাপনের পর স্থানীয়দের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শহীদ আয়াতুল্লাহর বড় ভাই সোহাগ বলেন, “আমার ভাই দেশের মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে। আজ এই সেতুর ওপর ভাইয়ের নামে সাইনবোর্ড লাগাতে পেরে মনে হচ্ছে, তাঁর স্মৃতিটা ধরে রাখতে পারব। ভবিষ্যতে এখানে এলে বারবার ভাইয়ের কথা মনে পড়বে। আমাদের জন্য এটি খুবই আবেগের বিষয়। দেশের মানুষের জন্য যে ভাই জীবন দিয়েছে, তাঁর স্মৃতি এভাবে মানুষের মাঝে বেঁচে থাকুক—এটাই আমাদের প্রত্যাশা।”

দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শহীদ আয়াতুল্লাহর স্বজনরা উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ আয়াতুল্লাহর আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁর স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শহীদ আয়াতুল্লাহর নামে প্রস্তাবিত সেতুতে বড় সাইনবোর্ড, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:২৩:২০ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬