ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মনজু’র মতবিনিময় সভা গোপালগঞ্জ বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান  গোপালগঞ্জের জনজীবন অনেকটাই স্বাভাবিক : ঢাকা রেঞ্জ ডিআইজি তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ : পুলিশ কনস্টেবলসহ আটক ২ পাটকেল ঘাটা তালা সমাজসেবা অফিসের ৬৫ লক্ষাধিক টাকা সুদমুক্ত ঋন বিতরণ নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরে উই হ্যাভ এ প্ল্যান, আওয়ার গ্রিন প্রাইম মিনিস্টার হ্যাজ এ প্ল্যান : ড. সাইমুম পারভেজ  চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি

শাল্লায় শোকের ছায়া : শাল্লা উপজেলা আহবায়ক কমিটির সদস্য আলী আমজাদ তালুকদারের প্রয়াণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:৩২ অপরাহ্ণ, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লা উপজেলা রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, প্রবীণ সমাজসেবী, শাল্লা উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা আহবায়ক কমিটির বিএনপির সম্মানিত সদস্য আলী আমজাদ তালুকদার আর নেই। চিরতরে নিভে গেল এক বজ্রকণ্ঠ, থেমে গেল মানুষের অধিকার আদায়ের অনড় এক পদযাত্রা। তাঁর প্রয়াণে পুরো আটগাঁও ইউনিয়নসহ সমগ্র শাল্লা উপজেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আটগাঁও গ্রামের মরহুম মিয়াফর তালুকদারের দ্বিতীয় সন্তান আলী আমজাদ তালুকদার শৈশব থেকেই ছিলেন অদম্য সাহসী, প্রতিবাদী ও সমাজসচেতন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং সত্য কথা বলার অকুতোভয় মানসিকতার জন্য তিনি এলাকায় সর্বজনশ্রদ্ধেয় ছিলেন। সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জনাব নাছিরউদ্দীন চৌধুরীর অতীব আস্থাভাজন ও নিকটজন হিসেবে দীর্ঘদিন রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি।

রাজনীতির মাঠে কিংবা যেকোনো জনসভায় তিনি ছিলেন এক অনবদ্য আকর্ষণ। সাধারণ মানুষের দৃষ্টিতে তিনি ছিলেন আটগাঁওয়ের রাজনীতির অন্যতম প্রধান ‘মঞ্চ কাঁপানো বক্তা’। চমৎকার বাচনভঙ্গি আর সম্মোহনী রাজনৈতিক দূরদর্শিতার কারণে তাঁর বক্তব্যের প্রতিটি ধাপে ধাপে হাজারো জনতার করতালিতে মুখরিত হয়ে উঠতো সভাস্থল। সাধারণ মানুষ অধীর আগ্রহে উন্মুখ হয়ে বসে থাকতো তাঁর বক্তব্য শোনার জন্য।

আসন্ন ১নং আটগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনগণের সেবা করার তীব্র আকাঙ্ক্ষা ছিল তাঁর। তিনি স্বপ্ন দেখতেন নিজের মেধা, অভিজ্ঞতা ও ত্যাগ দিয়ে এলাকাকে এক সমৃদ্ধ মডেল ইউনিয়নে রূপান্তর করার। কিন্তু বিধাতার নির্মম বিধানে সেই স্বপ্ন আর পূরণ হলো না।

এক অত্যন্ত জনপ্রিয়, স্পষ্টভাষী ও সৎ অভিভাবককে হারিয়ে পুরো এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে শোকের মাতম। এই অপূরণীয় ক্ষতি যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁর রাজনৈতিক সহযোদ্ধা, স্বজন ও সাধারণ শুভাকাঙ্ক্ষীরা। তবে জীবনের এই অমোঘ সত্য—মৃত্যুকে মেনে নিয়ে মহান সৃষ্টিকর্তার দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তিকামনা করছেন সর্বস্তরের জনগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাল্লায় শোকের ছায়া : শাল্লা উপজেলা আহবায়ক কমিটির সদস্য আলী আমজাদ তালুকদারের প্রয়াণ

আপডেট সময় : ১০:০৭:৩২ অপরাহ্ণ, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬