ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিতে ন্যায্য রূপান্তর ও অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ : পানিসম্পদ প্রতিমন্ত্রী গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এমপি জিলানীর বাড়িতে আগুন মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও, থানায় আগুন দৈনিক দেশ রূপান্তরে নিয়োগ পেলেন দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক সেলিম আহমেদ তালুকদার গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন টুঙ্গীপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ- ছাত্রলীগের কর্মীরা করতোয়া ব্রিজের নিচ থেকে অবৈধভাবে পাথর বালু উত্তোলনের মহোৎসব আমতলী-তালতলী উন্নয়নে মতি তালুকদারের অবদান চিরস্মরণীয় : বক্তারা 

শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত কমিটি বাতিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:২১ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও শিবগঞ্জ পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ওই কমিটির স্বাক্ষরে গঠিত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি গুলোকেও অগ্রহণযোগ্য ঘোষণা করা হয়েছে।

সোমবার ১৪ সেপ্টেম্বর জেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের ক্ষেত্রে জেলা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষর আবশ্যক। কিন্তু জেলা বিএনপির সদস্য সচিবের স্বাক্ষর ছাড়াই শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুটি আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। ফলে সাংগঠনিক বিধি অনুযায়ী এসব কমিটি বৈধ নয়। সম্প্রতি মো. আশরাফুল হক (আশরাফ চেয়ারম্যান)-কে আহ্বায়ক ও মো. তৌসিকুল ইসলামকে সদস্য সচিব করে শিবগঞ্জ উপজেলা বিএনপির এবং মো. শফিকুল ইসলামকে আহ্বায়ক ও মো. আলমগীর কবির (জুয়েল)-কে সদস্য সচিব করে শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি দুটি অসাবধানতাবশত দুইজনের স্বাক্ষরে প্রকাশিত হওয়ায় তা বাতিল করা হয়েছে। একই সঙ্গে এসব কমিটির মাধ্যমে গঠিত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিও অগ্রহণযোগ্য ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২২ সালের ২৬ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে আশরাফুল আলম রশিদকে আহ্বায়ক এবং মো. হায়াত উদ্দৌলাকে সদস্য সচিব করে শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীতে আশরাফুল আলম রশিদ স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মবীনুর রহমান মিয়া ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, মো. জিল্লুর রহমানকে আহ্বায়ক ও মো. মতিউর রহমান লিটনকে সদস্য সচিব করে গঠিত শিবগঞ্জ পৌর বিএনপির কমিটিকেই বৈধ ও সাংগঠনিকভাবে স্বীকৃত কমিটি হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিষয়টি দলের সংশ্লিষ্ট সকল পর্যায়ের নেতাকর্মীকে অবহিত করার জন্য ওই সাংগঠনিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত কমিটি বাতিল

আপডেট সময় : ১১:৪৬:২১ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬