ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন বাংলাদেশ সিটিজেন লিগ্যাল সাপোর্ট ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় দায়িত্ব পেলেন সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার ১ পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার শিক্ষার্থীকে জিপিএ-৫ ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, শাস্তির দাবিতে এলাকাবাসীর আন্দোলন শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা চরফ্যাশনে ফের ৬ মাসের জন্য আইনজীবী সমিতির সদস্য পদ স্থগিত অ্যাডভোকেট হিরনের দিরাইয়ে মাদক, অসামাজিক কার্যকলাপ ও কথিত পতিতালয় বন্ধের দাবিতে মানববন্ধন :   ৫ দফা দাবি পেশ পঞ্চগড়ে প্রধান শিক্ষকের মৃত্যুকে ঘিরে বিদ্যালয়ের দুই শিক্ষককে দায়ী করে স্থানীয়দের বিক্ষোভ সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা, সাক্ষাৎকার ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

সাতক্ষীরা ফিরছে ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : দুই বছর বন্ধ থাকার পর অবশেষে শুরু হতে যাচ্ছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা। আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে এই মেলা চলবে ২০ অক্টোবর পর্যন্ত। এ অঞ্চলের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় এই মেলা ঘিরে জেলাজুড়ে বাসিন্দাদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসব-উদ্দীপনা।

পরিস্থিতির প্রেক্ষাপটে এবার হয়তো মেলায় আগের মতো বিস্তীর্ণ পরিসর এবং সার্কাস, যাত্রা, হাউজি, যাদু, মৃত্যুকূপ কিংবা বিচিত্রা অনুষ্ঠানের মতো বিনোদনের হরেক অনুষঙ্গ থাকছে না। তবে শত বছরের ঐতিহ্য রক্ষার স্বার্থে মেলাটি পুনরায় আয়োজিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বিশ্লেষকদের মতে, গুড়পুকুরের মেলা কেবল পণ্য কেনাবেচার বাণিজ্যিক আয়োজন নয়; এটি স্থানীয় সামাজিক মিলন ও গ্রামীণ সংস্কৃতির একটি বড় উপাদান। দীর্ঘদিন ধরে এটি বিনোদন, কেনাকাটা ও পারস্পরিক সামাজিক যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পরিচিত। মেলার দিনগুলোতে বিভিন্ন অঞ্চল থেকে আত্মীয়স্বজনেরা সাতক্ষীরায় সমবেত হন। পরিবারের সবাইকে নিয়ে মেলায় ঘোরাঘুরি ও কেনাকাটার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরার বড় সুযোগ তৈরি হয়।

দীর্ঘ বিরতির পর এবার উৎসবমুখর পরিবেশে মেলা অনুষ্ঠিত হবে বলে আশা করছেন আয়োজক ও স্থানীয় বাসিন্দারা। মেলা প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনা, চাঁদা আদায় বা মব প্রতিরোধে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাতক্ষীরা ফিরছে ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা

আপডেট সময় : ১১:৫০:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬