ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়ছড়া-চারাগাঁও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজী খসরুল আলম বিজয়ী, এ বিজয় একার নয়, সবার  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে দেশের পথে প্রধানমন্ত্রী বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ জনের মনোনয়ন পত্র জমা বগুড়ায় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতা মূলক অনুষ্ঠান রৌমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ: তৌফিকুর রহমান তাহের: সুনামগঞ্জ শহর থেকে ২৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় নাসির বিড়ি ও একটি টয়োটা পিকআপসহ আব্দুল করিম নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। সদর মডেল থানার ওসি রতন শেখ, পিপিএম-এর নেতৃত্বে এবং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ ভৌমিকের পরিচালনায় একটি দল আব্দুজ জহুর সেতু এলাকায় অভিযান চালিয়ে পিকআপটি আটক করে।

পুলিশ জানায়, জব্দ করা বিড়ির আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা এবং ব্যবহৃত পিকআপটির মূল্য প্রায় ১০ লাখ টাকা। মোট ২৬ লাখ ৮০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া আব্দুল করিম ছাতক উপজেলার জহির আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি রতন শেখ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিড়িসহ পিকআপ জব্দ ও একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এসআই অভিজিৎ ভৌমিক বাদী হয়ে গ্রেপ্তারকৃত ব্যক্তি, একজন পলাতক আসামি এবং অজ্ঞাত আরও দুইজনকে অন্তর্ভুক্ত করে মোট চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৫:৫৬:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬