গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
- আপডেট সময় : ১২:৩৯:০০ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই-২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৩ সেপ্টেম্বর সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে সম্মানিত জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ কে এম বাবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ।
সভায় পুলিশ সুপার অত্র জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেছেন। জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকের বিরুদ্ধিসহ সকল ধরনের অপরাধ অনলাইন জুয়া, সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, সড়কের শৃঙ্খলা ও ফুটপাত দখলমুক্তকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও জনভোগান্তি সৃষ্টি করে এমন অপরাধ দমনে আরও সক্রিয় হওয়ার মনোভাব ব্যক্ত করেন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, স্থিতিশীল ও স্বস্তিদায়ক পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা সকল শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতা ব্যক্ত করেন।



















