ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিতে ন্যায্য রূপান্তর ও অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ : পানিসম্পদ প্রতিমন্ত্রী গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এমপি জিলানীর বাড়িতে আগুন মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও, থানায় আগুন দৈনিক দেশ রূপান্তরে নিয়োগ পেলেন দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক সেলিম আহমেদ তালুকদার গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন টুঙ্গীপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ- ছাত্রলীগের কর্মীরা করতোয়া ব্রিজের নিচ থেকে অবৈধভাবে পাথর বালু উত্তোলনের মহোৎসব আমতলী-তালতলী উন্নয়নে মতি তালুকদারের অবদান চিরস্মরণীয় : বক্তারা 

আমার নির্বাচনী আসনে হিন্দু মুসলিম সমান অধিকার নিয়ে কাধে কাধ মিলিয়ে বসবাস করবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:৪৬ অপরাহ্ণ, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘ধর্ম যার যার এই বাংলাদেশ সবার ‘ এই স্লোগানকে ধারণ করে বর্তমান সরকার দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিনত করতে বদ্ধপরিকর। বিশেষ করে আমার নির্বাচনী আসনে হিন্দু-মুসলিম সবাই সমান অধিকার নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবে। এর ব্যত্যয় হবেনা হতে দেয়া হবেনা।

শুক্রবার ৯ অক্টোবর সকালে পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জিআর চালের ডিও (Delivery Order) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, “আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, অসাম্প্রদায়িক ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আমরা সফল হবো।”

এ সময় তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা ধর্মীয় উস্কানি সহ বিভিন্ন সুরসুরি দিয়ে পূজা অর্চনা পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টির পায়তারা করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

তিনি আরও বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে নিরাপদে উদযাপনের লক্ষ্যে ইতিমধ্যেই প্রশাসনের পাশাপাশি বিএনপির পক্ষ থেকে দুই উপজেলায় ৮ হাজার স্বেচ্ছাসেবীর সমন্বয়ে টিম করে দেয়া হয়েছে। যারা সার্বিক ভাবে পূজা উদযাপনে সনাতনী ভাইদের বিভিন্নভাবে সহযোগিতা করবে।

পরে তিনি বোদা উপজেলার ৯৬ টি পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে ছয়শ কেজি করে চালের ডিও তুলে দেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ জিয়া, অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অন্নদা প্রসাদ, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ও মণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে পৃথক অন্য একটি অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১১৭ টি পূজা মন্ডপের প্রতিনিধিদের নিকট ছয়শ কেজি করে জিআর চালের ডিও তুলে দেন।

এ সময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমার নির্বাচনী আসনে হিন্দু মুসলিম সমান অধিকার নিয়ে কাধে কাধ মিলিয়ে বসবাস করবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী 

আপডেট সময় : ০২:০৬:৪৬ অপরাহ্ণ, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬