ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়ছড়া-চারাগাঁও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজী খসরুল আলম বিজয়ী, এ বিজয় একার নয়, সবার  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে দেশের পথে প্রধানমন্ত্রী বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ জনের মনোনয়ন পত্র জমা বগুড়ায় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতা মূলক অনুষ্ঠান রৌমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

কুমিল্লার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে সিরাত পাঠ, হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:২৫ অপরাহ্ণ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুরের দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে সিরাত পাঠ, হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১০ অক্টোবর আয়োজিত এ প্রতিযোগিতায় তিনটি বিভাগে মোট ২১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আকরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ড. এ কে আবদুস সালাম।

প্রতিযোগিতায় কেরাত বিভাগে ৯৩ জন, হামদ-নাত বিভাগে ৩৭ জন এবং সিরাত পাঠ বিভাগে বালিকা শাখায় ৫০ জন ও বালক শাখায় ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। শিশু-কিশোরদের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, কোরআন তিলাওয়াত এবং ইসলামী সংস্কৃতিচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অভিজ্ঞ ও দক্ষ বিচারকমণ্ডলী দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম এর মুফতি ও মুহাদ্দিস মুফতি নাঈমুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসা কমপ্লেক্সের শিক্ষাসচিব মুফতি মুহিউদ্দীন মাসুম, বিআরটিসি জামে মসজিদের খতিব মাওলানা সাখাওয়াত রাহাত, জামিয়া মাদানিয়া রওজাতুল উলুম আলেখারচরের সিনিয়র শিক্ষক মুফতি আখতার হোসাইন ফয়েজীসহ দুর্গাপুর এলাকার বিভিন্ন মসজিদের খতিব, আলেম-ওলামা, শিক্ষক, অভিভাবক ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শিশু-কিশোরদের মধ্যে নবীপ্রেম, কোরআন তিলাওয়াতের আগ্রহ ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নতুন প্রজন্মকে নৈতিকতা, আদর্শ ও মানবিক গুণাবলিতে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানের শেষপর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। আয়োজকেরা জানান, শিশু-কিশোরদের দ্বীনি শিক্ষা, প্রতিভা বিকাশ এবং মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জানার আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে সিরাত পাঠ, হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০০:২৫ অপরাহ্ণ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬