ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মনজু’র মতবিনিময় সভা গোপালগঞ্জ বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান  গোপালগঞ্জের জনজীবন অনেকটাই স্বাভাবিক : ঢাকা রেঞ্জ ডিআইজি তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ : পুলিশ কনস্টেবলসহ আটক ২ পাটকেল ঘাটা তালা সমাজসেবা অফিসের ৬৫ লক্ষাধিক টাকা সুদমুক্ত ঋন বিতরণ নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরে উই হ্যাভ এ প্ল্যান, আওয়ার গ্রিন প্রাইম মিনিস্টার হ্যাজ এ প্ল্যান : ড. সাইমুম পারভেজ  চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি

গোপালগঞ্জ এনসিপির কমিটি গঠনের ৮ দিনের মাথায় আহ্বায়কের পদত্যাগ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:১৮ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আংশিক কমিটি ঘোষণার মাত্র আট দিনের মাথায় আহ্বায়ক পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র দিয়েছেন শাহিদ আলম। একই সঙ্গে তিনি ভবিষ্যতে আর কখনো প্রত্যক্ষ রাজনীতি না করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

রবিবার ৪ অক্টোবর বিকেলে শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণ দেখিয়ে জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর তিনি এই পদত্যাগপত্র পাঠান।

পদত্যাগ পত্রে শাহিদ আলম উল্লেখ করেন, তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্বে ছিলেন। শারীরিক অসুস্থতা ও পারিবারিক জটিলতার কারণে তিনি নিজের সব পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন। ভবিষ্যতে আর কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে এনসিপি থেকে সদ্য পদত্যাগ কারী আহবায়ক শাহিদ আলম বলেন, শারীরিক ও পারিবারিক সমস্যার কারনে পদত্যাগ করেছি। এছাড়া আমার নিজস্ব ব্যবসা রয়েছে। রাজনীতিতে জড়িয়ে ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। তাই রাজনীতি পুরোপুরি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তবে তার পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা এনসিপির সদস্যসচিব ফেরদৌস আমিনা। তিনি বলেন, পদত্যাগপত্র জমা দিলেও আমরা তা এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করিনি। উনি চেয়েছিলেন কমিটির বিষয়টি যেন প্রকাশ্যে না আসে। দলীয় পরিচয় গোপন রেখে কোনো অনিয়ম বা অপকর্মের দায় দল নেবে না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর রাতে টুঙ্গিপাড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির ১১ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক বাঁধন মিয়া, সদস্যসচিব ফেরদৌস আমিনা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা শুভ যৌথ স্বাক্ষরে ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জ এনসিপির কমিটি গঠনের ৮ দিনের মাথায় আহ্বায়কের পদত্যাগ 

আপডেট সময় : ০৬:৪০:১৮ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬