ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিতে ন্যায্য রূপান্তর ও অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ : পানিসম্পদ প্রতিমন্ত্রী গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এমপি জিলানীর বাড়িতে আগুন মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও, থানায় আগুন দৈনিক দেশ রূপান্তরে নিয়োগ পেলেন দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক সেলিম আহমেদ তালুকদার গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন টুঙ্গীপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ- ছাত্রলীগের কর্মীরা করতোয়া ব্রিজের নিচ থেকে অবৈধভাবে পাথর বালু উত্তোলনের মহোৎসব আমতলী-তালতলী উন্নয়নে মতি তালুকদারের অবদান চিরস্মরণীয় : বক্তারা 

গোপালগঞ্জ শিক্ষিকা ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:১৫ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম মাহাতাব উদ্দিনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই নারী গোপালগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন। পরে আদালতের নির্দেশে গোপালগঞ্জ সদর থানা পুলিশ মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করেছে।

মামলার বাদী ওই নারী মুকসুদপুর উপজেলার ঝুটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা। তিনি প্রায় ৫ মাস আগে চাকরি ছেড়ে দিয়েছেন।

অভিযুক্ত এস এম মাহাতাব উদ্দিন গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ডুবশি গ্রামের এস এম আকবার হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফেসবুকে মাহাতাব উদ্দিনের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মাহাতাব উদ্দিন শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে ওই নারী বিয়ের শর্ত দেন। গত ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার কথা বলে ওই নারীকে নিজের বাড়িতে ডেকে নেন মাহাতাব উদ্দিন। সেখানে গিয়ে ওই নারী বাড়িতে কাউকে দেখতে পাননি। পরে বিয়ের আশ্বাস দিয়ে মাহাতাব উদ্দিন তার সঙ্গে শারীরিক মেলামেশা করেন। পরের দিন তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। পরবর্তীতে বিভিন্ন সময় মাহাতাব উদ্দিন ওই নারীর বাবার বাড়িতে গিয়ে একাধিকবার শারীরিক মেলামেশা করেন। সর্বশেষ গত ২ অক্টোবর ওই নারী বিয়ের বিষয়ে চূড়ান্ত করতে চাইলে মাহাতাব উদ্দিন তাদের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতির কথা অস্বীকার করেন। পরে নিরুপায় হয়ে ওই নারী আদালতে গিয়ে মামলা করেন।

অভিযুক্ত সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম মাহাতাব উদ্দিনের বক্তব্য নিতে তার মুঠোফোনে কল দিয়ে সাংবাদিক পরিচয় দিতেই অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আমি মাহাতাব নই। তিনি ফোন রেখে বাইরে গেছেন।’

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জ শিক্ষিকা ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৯:৫৮:১৫ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬