ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মনজু’র মতবিনিময় সভা গোপালগঞ্জ বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান  গোপালগঞ্জের জনজীবন অনেকটাই স্বাভাবিক : ঢাকা রেঞ্জ ডিআইজি তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ : পুলিশ কনস্টেবলসহ আটক ২ পাটকেল ঘাটা তালা সমাজসেবা অফিসের ৬৫ লক্ষাধিক টাকা সুদমুক্ত ঋন বিতরণ নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরে উই হ্যাভ এ প্ল্যান, আওয়ার গ্রিন প্রাইম মিনিস্টার হ্যাজ এ প্ল্যান : ড. সাইমুম পারভেজ  চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:৫৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : ‘বিশ্বের মোট দৃষ্টিশক্তি হ্রাসের ৯০ শতাংশই সুচিকিৎসার মাধ্যমে প্রতিরোধ সম্ভব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৮ অক্টোবর সকালে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, চোখ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। দৃষ্টিশক্তি হারানোর অনেক কারণই সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় সচেতনতার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। তাই চোখের যেকোনো সমস্যাকে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের জন্য চোখের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, অন্ধত্ব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার কার্যনির্বাহী সদস্য মোহাঃ নজরুল ইসলাম, আব্দুল হাকিম, মোস্তাফিজুর রহমান মুকুল, আব্দুল খালিদ, আব্দুল হান্নান, বাদল আলীসহ সমিতির অন্যান্য সদস্য, স্থানীয় চিকিৎসক, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা চোখের স্বাস্থ্য সুরক্ষা, অন্ধত্ব প্রতিরোধ এবং দৃষ্টিশক্তি হ্রাসের বিভিন্ন কারণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে চোখের সমস্যা দেখা দিলে বিলম্ব না করে যথাসময়ে চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল অ্যারিস্টোভিশন, পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ইউনিডো ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০৮:২১:৫৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬