ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়ছড়া-চারাগাঁও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজী খসরুল আলম বিজয়ী, এ বিজয় একার নয়, সবার  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে দেশের পথে প্রধানমন্ত্রী বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ জনের মনোনয়ন পত্র জমা বগুড়ায় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতা মূলক অনুষ্ঠান রৌমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

চায়ের মান বাড়াতে নিজেদের দুর্বলতা চিহ্নিত করার আহ্বান চা বোর্ড চেয়ারম্যানের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:২৪ অপরাহ্ণ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : উত্তরাঞ্চলের চা শিল্পের বিকাশ ও উৎপাদিত চায়ের গুণগত মান বাড়াতে নিজেদের ভুল, দুর্বলতা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, চায়ের মানোন্নয়নে প্রথমেই নিজেদের ভুল ও সীমাবদ্ধতা শনাক্ত করতে হবে। উৎপাদিত চায়ের ইতিবাচক বৈশিষ্ট্যগুলো ধরে রাখার পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ ও হ্যান্ডলিংয়ের প্রতিটি পর্যায়ে গুণগত মান নিশ্চিত করা জরুরি।

রবিবার ১১ অক্টোবর বিকেলে পঞ্চগড়ে বাংলাদেশ চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ‘গুণগত মানসম্পন্ন চা উৎপাদনবিষয়ক প্রশিক্ষণ ও চা আস্বাদনী অধিবেশনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চা বোর্ডের চেয়ারম্যান বলেন, নিজেদের উৎপাদিত চায়ের মান সম্পর্কে আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি কোথায় ঘাটতি রয়েছে, তা উপলব্ধি করতে হবে। নিজের দুর্বলতা চিহ্নিত করার সক্ষমতাই মানোন্নয়নের প্রথম শর্ত। চায়ের গুণগত মান ধরে রাখতে উৎপাদনের ইতিবাচক দিকগুলো সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে প্রক্রিয়াজাতকরণ ও হ্যান্ডলিংয়ের কোন পর্যায়ে ত্রুটি হচ্ছে, তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

প্রশিক্ষণ ও চা আস্বাদনী অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) ও যুগ্মসচিব মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, শ্রীমঙ্গলভিত্তিক প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ. কে. এম. রফিকুল হক, পরিচালক ইসমাইল হোসেন, বাংলাদেশ বটলিফ চা কারখানার সভাপতি নিয়াজ আলী চিশতী, স্মল টি ওনার্স অ্যান্ড ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি শাহজাহান খান এবং চা চাষী সমিতির উপদেষ্টা আনিসুর রহমান নূতনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কর্মশালায় চা চাষি, চা কারখানার মালিক, কর্মকর্তা এবং চা শিল্পের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। এতে উত্তরাঞ্চলে উৎপাদিত চায়ের গুণগত মান উন্নয়ন এবং উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

পরে বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের নিচতলায় ৩০টি কারখানার উৎপাদিত চা পান করে গুণগত মান যাচাই করা হয়। এ সময় বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। অধিবেশনে সমতল ভূমিতে উৎপাদিত বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত চায়ের গুণগত মানও পরীক্ষা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চায়ের মান বাড়াতে নিজেদের দুর্বলতা চিহ্নিত করার আহ্বান চা বোর্ড চেয়ারম্যানের

আপডেট সময় : ১০:২০:২৪ অপরাহ্ণ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬