ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন আমার নির্বাচনী আসনে হিন্দু মুসলিম সমান অধিকার নিয়ে কাধে কাধ মিলিয়ে বসবাস করবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাপুস এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা : নিঃশর্ত মুক্তির দাবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল জব্দ অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর চরফ্যাশন আদালতের এডিশনাল পিপি সুনামগঞ্জের আটগাঁও গ্রামে ট্রলারে অশ্লীল নাচের ভিডিও নিয়ে তোলপাড়; অভিযুক্তের বিরুদ্ধে থানায় জিডি ‘ধর্ম যার যার, উৎসব সবার’—দক্ষিণ বংশিকুন্ডাবাসীকে রায়হান উদ্দিন সোহেলের শারদীয় শুভেচ্ছা সংগীতচর্চার মধ্য দিয়েই মানবসেবা করতে চান শিল্পী রানী শেখ এলিজা প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে : এস এম জিলানী গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস; সীমাহীন ভোগান্তি

ছুটির দিনে জনসমুদ্র গুড়পুকুর মেলা, নৌকায় উঠতেই দীর্ঘ সারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:২৬ পূর্বাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : দুই বছর পর ফিরে আসা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলায় শনিবার ৩ অক্টোবর ছিল উপচে পড়া ভিড়। সরকারি ছুটির দিন হওয়ায় সকাল থেকেই পরিবার-পরিজন ও শিশু-কিশোরদের নিয়ে মেলায় আসতে শুরু করেন দর্শনার্থীরা। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে পারে একপর্যায়ে মেলা প্রাঙ্গণসহ আশপাশের সড়কগুলোতেও মানুষের ঢল নামে। সৃষ্টি হয় তীব্র যানজট। অনেক জায়গায় মানুষের দাঁড়ানোর মতোও ফাঁকা জায়গা ছিল না।

শহীদ আব্দুর রাজ্জাক পার্কজুড়ে বসা মেলার বিভিন্ন স্টলে ছিল ক্রেতাদের ব্যস্ততা। বিশেষ করে নারীদের প্রসাধনী, অলংকার, কসমেটিকস, চুড়ি, গহনা ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায় দেখা যায় বেশি আগ্রহ। শিশুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল নাগরদোলা, ঘোড়ায় চড়া, শিশু ট্রেনসহ বিভিন্ন বিনোদনের আয়োজন।

তবে শুক্রবার ও শনিবার মেলায় সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে নৌকায় ওঠার আয়োজনকে ঘিরে। পরিবার ও বন্ধুদের সঙ্গে নৌকায় চড়তে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায় অনেককে। নৌকায় ওঠার জন্য অপেক্ষমাণদের দীর্ঘ সারি মেলার অন্যতম দৃশ্য হয়ে ওঠে।

মেলায় ঘুরতে আসা অহনা বণিক গল্প বলেন, “আজ বান্ধবীদের সঙ্গে মেলায় ঘুরতে এসেছি। নৌকায় চড়েছি, কেনাকাটাও করেছি। দুই বছর পর মেলা হওয়ায় খুব ভালো লাগছে। তবে এত ভিড় আর গরমের কারণে কিছুটা অস্বস্তিও লেগেছে।”

আশিকুর রহমান বলেন, “শনিবার ছুটি থাকায় পরিবার নিয়ে মেলায় এসেছি। সবাই মিলে ঘুরে বেশ ভালো লাগছে। তবে মেলায় জিনিসপত্রের দাম একটু বেশি মনে হয়েছে। মেলা যেহেতু ২০ দিন চলবে, তাই শেষের দিকে দাম কিছুটা কমতে পারে-তখন কেনাকাটা করার ইচ্ছা আছে।”

দর্শনার্থী আশরাফুল জানান, দুই বছর পর মেলা হওয়ায় মানুষের মধ্যে আগ্রহ অনেক বেশি। পরিবারের সদস্যদের নিয়ে মেলায় এসে ঘোরাঘুরি ও কেনাকাটা করতে পেরে ভালো লাগছে। তবে অতিরিক্ত ভিড়ের কারণে চলাচলে কিছুটা ভোগান্তি হচ্ছে।

সাথী নামের এক দর্শনার্থী বলেন, মেলায় এবার অনেক ধরনের পণ্য ও বিনোদনের ব্যবস্থা রয়েছে। বিশেষ করে শিশুদের আনন্দ দেখে ভালো লাগছে। তবে ভিড় বেশি হওয়ায় শিশুদের নিয়ে চলাচলের সময় বাড়তি সতর্ক থাকতে হচ্ছে।

আলফাজ নামে আরেক দর্শনার্থী বলেন, “অনেক দিন পর গুড়পুকুর মেলা আবার বড় পরিসরে হওয়ায় মানুষের মধ্যে উৎসবের আমেজ ফিরেছে। ছুটির দিনে এত মানুষের সমাগম হবে, সেটি অনুমান করা গেলেও বাস্তবে ভিড় আরও বেশি।”

এ দিকে শনিবার ভিড়ের মধ্যে মেলার নিরাপত্তা নিয়েও কয়েকজন দর্শনার্থী উদ্বেগ প্রকাশ করেছেন। দর্শনার্থীদের অভিযোগ, আগের দিন শুক্রবার মেলা এলাকায় এক তরুণকে কয়েকজন কিশোর মারধর করে। তাকে রক্ষা করতে এক তরুণী জড়িয়ে ধরার চেষ্টা করেন বলেও প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেছেন। তবে ওই ঘটনার বিস্তারিত কারণ ও সংশ্লিষ্টদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দর্শনার্থীরা মেলা এলাকায় কিশোর গ্যাং বা সংঘবদ্ধভাবে বিশৃঙ্খলা ঠেকাতে আরও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণের পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও মানুষের চাপ বাড়তে থাকে। মেলায় আসা যানবাহনের কারণে বিভিন্ন সড়কে ধীরগতির সৃষ্টি হয়। ফলে মেলায় আগতদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও যানজটে ভোগান্তিতে পড়েন।

দুই বছর বন্ধ থাকার পর ১ অক্টোবর থেকে আবারও শুরু হয়েছে ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা। আগামী ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ মেলা। মেলা ঘিরে সাতক্ষীরার মানুষের মধ্যে ফিরে এসেছে উৎসবের আমেজ। তবে বাড়তি জনসমাগমের কারণে নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ ও দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও কার্যকর ব্যবস্থাপনার প্রত্যাশা জানিয়েছেন মেলায় আসা মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছুটির দিনে জনসমুদ্র গুড়পুকুর মেলা, নৌকায় উঠতেই দীর্ঘ সারি

আপডেট সময় : ০১:০৪:২৬ পূর্বাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬