ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৯:৪৮:২১ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার ঝাগরজুলি, পদুয়ার বাজার বিশ্বরোড ও কৃষ্ণপুর এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে কনফেকশনারি, পেট্রোল পাম্প, সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও পরিমাপ তদারকি করা হয়।
অভিযানে একটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার ৫ অক্টোবর বেলা ১১টা থেকে সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
ভোক্তা অধিদপ্তর জানায়,অভিযানে S.K Filling Station-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪৮ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জ্বালানি তেল পরিমাপে ঘাটতির অভিযোগ পাওয়া যায়। তদারকির সময় অকটেন ৫ লিটারে ১২০ মিলিলিটার, পেট্রোল ৫ লিটারে ১৩০ মিলিলিটার এবং ডিজেল ৫ লিটারে ১১০ মিলিলিটার কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে।
এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঝাগরজুলিতে রোড স্টার হোটেলের ‘মাহি ফুড কর্ণার’-এর বিরুদ্ধে একজন ভোক্তার অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগে বলা হয়, ২৫০ মিলিলিটার সফট ড্রিংকের গায়ে নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) ২৫ টাকা থাকলেও ভোক্তার কাছ থেকে ৩০ টাকা নেওয়া হয়। অর্থাৎ নির্ধারিত মূল্যের চেয়ে ৫ টাকা বেশি রাখা হয়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে অভিযোগকারী ভোক্তাকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৭ হাজার ৫০০ টাকা প্রণোদনা প্রদান করা হয়েছে।
অভিযানকালে সিলিন্ডার গ্যাস সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানায়, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, পণ্যের সঠিক মূল্য ও পরিমাপ নিশ্চিত করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি বন্ধে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।




















