ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন আমার নির্বাচনী আসনে হিন্দু মুসলিম সমান অধিকার নিয়ে কাধে কাধ মিলিয়ে বসবাস করবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী  বাপুস এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা : নিঃশর্ত মুক্তির দাবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল জব্দ অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর চরফ্যাশন আদালতের এডিশনাল পিপি সুনামগঞ্জের আটগাঁও গ্রামে ট্রলারে অশ্লীল নাচের ভিডিও নিয়ে তোলপাড়; অভিযুক্তের বিরুদ্ধে থানায় জিডি ‘ধর্ম যার যার, উৎসব সবার’—দক্ষিণ বংশিকুন্ডাবাসীকে রায়হান উদ্দিন সোহেলের শারদীয় শুভেচ্ছা সংগীতচর্চার মধ্য দিয়েই মানবসেবা করতে চান শিল্পী রানী শেখ এলিজা প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে : এস এম জিলানী গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস; সীমাহীন ভোগান্তি

ময়মনসিংহে এসএমই পণ্য মেলা উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:৫৬ পূর্বাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ও ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় আঞ্চলিক এস এম ই পণ্য মেলা -২০২৬ উদ্বোধন করা হয়।

আজ ৩ অক্টোবর শনিবার ময়মনসিংহ জয়নুল পার্কের বৈশাখী মঞ্চে ‘আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০২৬’ উদ্বোধন করা হয়। উদ্বোধনের পূর্বে উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আরিফুজ্জামান, এক্সিকিউটিভ ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহ এবং সাইফুজ্জামান, অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ। স্বাগত বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অ. দা.) মো: নাজিম হাসান সাত্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।

এছাড়া এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন ও আব্দুস সালাম সরদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আঞ্চলিক পর্যায়ের এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রতি বছর জেলা ও বিভাগীয় পর্যায়ে এ মেলার আয়োজন করা হয়। দুর্গাপূজার শারদ উৎসবকে সামনে রেখে আয়োজিত এবারের মেলায় ৫৯টি স্টলে ৩৯ জন নারী ও ২০ জন পুরুষ উদ্যোক্তা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন।

মেলায় ফ্যাশন ও তৈরি পোশাক, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, কৃষিজাত পণ্য, জুয়েলারি, অর্গানিক পণ্যসহ বিভিন্ন দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। মেলায় বিদেশি, নকল, অশোভন ও মানহীন পণ্য প্রদর্শন বা বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

উদ্যোক্তাদের বেচাকেনার সুযোগ বাড়ানোর লক্ষ্যে প্রধান অতিথি ৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মেলা পরিচালনার বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ময়মনসিংহে এসএমই পণ্য মেলা উদ্বোধন

আপডেট সময় : ১২:৩৮:৫৬ পূর্বাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬