ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা সাতক্ষীরা পানির নিচে আমনের খেত, ক্ষতির মুখে ৩০ হাজার কৃষক চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ পঞ্চগড়ে এক দফা দাবিতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন গোপালগঞ্জে অগ্নিসংযোগের প্রতিবাদে তেঁতুলিয়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ময়মনসিংহে নির্মাণ খাতের শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ কুমিল্লার উন্নয়ন পরিকল্পনা নিয়ে যুগ্মসচিবের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময় জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো জরুরি : পানি সম্পদ প্রতিমন্ত্রী টিআরসি পদে নিয়োগ পরীক্ষার ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন

মাভাবিপ্রবির দুই হলে নতুন প্রভোস্ট নিয়োগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:৪৪ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দুটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। হল দুটিতে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোগল ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন।

আব্দুল মান্নান হলের নতুন প্রভোস্ট হয়েছেন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোগল। অন্যদিকে, শহীদ আবরার ফাহাদ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে দুই প্রভোস্ট নিজ নিজ হলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

দায়িত্ব পালনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ এবং আবাসিক হলে স্বাস্থ্যকর ও মানবিক পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোগল। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষার্থীরা। তাদের জন্য কাজ করতে পারা আমার কাছে আনন্দের। আমার সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের যৌক্তিক দাবিগুলো পূরণের চেষ্টা করব, ইনশাআল্লাহ। একই সঙ্গে আবাসিক হলে সুষ্ঠু, সুন্দর, স্বাস্থ্যকর ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করব।”

শহীদ আবরার ফাহাদ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করতে পারা সব সময়ই আনন্দের। হলের অভিভাবক হিসেবে এ দায়িত্বকে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করার ভালো সুযোগ বলে মনে করছি। হলের আবাসন, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাবারের মানসহ শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমাধানের চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাভাবিপ্রবির দুই হলে নতুন প্রভোস্ট নিয়োগ

আপডেট সময় : ০৭:২০:৪৪ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬