রাজিবপুরে জামায়াতের অফিস ভাঙচুর মামলায় ৩১ ছাত্রলীগ নেতার নাম বাদ দেয়ার সুপারিশের দাবি তদন্ত কর্মকর্তার
- আপডেট সময় : ০৮:৩৩:১২ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩১ নেতার নাম চার্জশিট থেকে বাদ দেয়ার সুপারিশ করেছিলেন জামায়াতের উপজেলা আমির মাওলানা আব্দুল লতিফ ও উপজেলা যুব বিভাগের সভাপতি মোখলেসুর রহমান—এমন দাবি করেছেন মামলার তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তফা।
তদন্ত কর্মকর্তার দাবি অনুযায়ী, মামলার মোট আসামি ৫০ জন। তাঁদের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে নির্দিষ্ট ৩১ জনের নাম চার্জশিট থেকে বাদ দেয়ার সুপারিশ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিশেষ করে, জামায়াতের কার্যালয় দখল করে আওয়ামী লীগের লোকজন নতুন ঘর নির্মাণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে ৫ আগস্ট জামায়াত ওই ঘরে ওঠে বলে জানা গেছে।
এ নিয়ে গতকাল রবিবার থেকে রাজিবপুরে টপ অফ দাটাউনে পরিণত হয়েছে। বইছে নানা সমালোচনার ঝড়।
স্থানীয়দের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে, কার্যালয় দখল ও নতুন ঘর নির্মাণের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থাকা সত্ত্বেও মামলার ৩১ আসামির নাম বাদ দেয়ার সুপারিশ কেন করা হয়েছিল? এ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
তবে নাম বাদ দেয়ার সুপারিশের পেছনে কোনো বিশেষ কারণ বা ব্যক্তিগত সম্পর্কের প্রভাব ছিল কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একই সঙ্গে, তদন্ত কর্মকর্তার বক্তব্যের বিষয়ে জামায়াতের উপজেলা আমির মাওলানা আব্দুল লতিফ ও যুব বিভাগের সভাপতি মোখলেছুর রহমান জানান, আমরা মামলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এস আই গোলাম মোস্তফাকে বলেছিলাম চার্জশিট দেয়া আণে আমাদের সাথে কথা বলতে। কিন্তু আমার ও আমাদের আমীর এর সাথে কথা না বলেই চার্জশিটে নাম কেটে আমাদের দোষারোপ করেছে।
এ ব্যাপারে মামলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, যা করেছি জামায়াতের নেতাদের পরামর্শে করেছি।




















