ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিতে ন্যায্য রূপান্তর ও অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ : পানিসম্পদ প্রতিমন্ত্রী গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এমপি জিলানীর বাড়িতে আগুন মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও, থানায় আগুন দৈনিক দেশ রূপান্তরে নিয়োগ পেলেন দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক সেলিম আহমেদ তালুকদার গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন টুঙ্গীপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ- ছাত্রলীগের কর্মীরা করতোয়া ব্রিজের নিচ থেকে অবৈধভাবে পাথর বালু উত্তোলনের মহোৎসব আমতলী-তালতলী উন্নয়নে মতি তালুকদারের অবদান চিরস্মরণীয় : বক্তারা 

রাস্তার উপরে বালু-পাথর লোডের অভিযোগে বক্তব্য না দিয়ে তথ্য অধিকার আইনে আবেদন চাইলেন পরিবেশ কর্মকর্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:১৫ অপরাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় শহরসহ জেলার বিভিন্ন এলাকায় রাস্তার পাশে অবৈধভাবে বালু-পাথর স্তূপ করে রাখা এবং সড়কে বড় বড় ট্রাক দাঁড় করিয়ে বালু-পাথর লোড-আনলোড করার অভিযোগ উঠেছে। এতে একদিকে পরিবেশের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সড়কের পাশে দীর্ঘদিন ধরে বালু-পাথর ফেলে রাখা হচ্ছে। পাশাপাশি ট্রাক, ট্রলি ও অন্যান্য যানবাহনে বালু-পাথর পরিবহনের সময় সড়কে বালু-পাথর পড়ে ধুলাবালির সৃষ্টি হচ্ছে। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে এবং সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

এ বিষয়ে পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের বক্তব্য জানতে সহকারী পরিচালক মোঃ আব্দুল গফুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি বক্তব্য না দিয়ে বক্তব্যের জন্য তথ্য অধিকার আইনে আবেদন করার পরামর্শ দেন।

জনস্বার্থ সংশ্লিষ্ট এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য জানতে চাওয়া হলেও বক্তব্যের পরিবর্তে তথ্য অধিকার আইনে আবেদন করতে বলা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের দাবি, রাস্তার পাশে বালু-পাথর রাখার কারণে পরিবেশ দূষণ, ধুলাবালি ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেয়া প্রয়োজন।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় পরিচালক নূর আলম বলেন, “তিনি চাইলে সরাসরি এ বিষয়ে বক্তব্য দিতে পারতেন। আমরা বিভিন্ন সময় মোবাইল কোর্টসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি। তাহলে বক্তব্য দেয়ার জন্য কেন তথ্য অধিকার আইনের মাধ্যমে আবেদন করতে হবে, বিষয়টি আমার বোধগম্য হচ্ছে না। আমি তাকে বিষয়টি বলে দিচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাস্তার উপরে বালু-পাথর লোডের অভিযোগে বক্তব্য না দিয়ে তথ্য অধিকার আইনে আবেদন চাইলেন পরিবেশ কর্মকর্তা

আপডেট সময় : ০৯:২৯:১৫ অপরাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬