ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিতে ন্যায্য রূপান্তর ও অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ : পানিসম্পদ প্রতিমন্ত্রী গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এমপি জিলানীর বাড়িতে আগুন মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও, থানায় আগুন দৈনিক দেশ রূপান্তরে নিয়োগ পেলেন দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক সেলিম আহমেদ তালুকদার গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন টুঙ্গীপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ- ছাত্রলীগের কর্মীরা করতোয়া ব্রিজের নিচ থেকে অবৈধভাবে পাথর বালু উত্তোলনের মহোৎসব আমতলী-তালতলী উন্নয়নে মতি তালুকদারের অবদান চিরস্মরণীয় : বক্তারা 

রোদের বুক চিরে তেঁতুলিয়ার আকাশে কাঞ্চনজঙ্ঘার উঁকি, মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : উত্তপ্ত রোদের তীব্রতা, অথচ দিগন্তজুড়ে বরফে মোড়ানো পাহাড়ের অপূর্ব হাতছানি! প্রকৃতির এই বৈপরীত্যই যেন নতুন করে মুগ্ধতা ছড়িয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে। আবারও দেখা মিলেছে হিমালয়ের তুষারশুভ্র পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার।

মঙ্গলবার ২৭ অক্টোবর দিনভর জেলার বিভিন্ন এলাকা থেকে খালি চোখেই দেখা গেছে পর্বতশৃঙ্গটির মনোমুগ্ধকর দৃশ্য। তীব্র রোদের দুপুরেও দিগন্তে স্পষ্ট হয়ে ওঠা পাহাড়ের সারি মুগ্ধ করেছে প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীদের।

এর আগে সোমবার ২৬ অক্টোবর সকাল ও বিকেলেও দেখা মিলেছিল কাঞ্চনজঙ্ঘার। তবে এবারের দৃশ্য যেন নতুন করে আবিষ্ট করেছে প্রকৃতিপ্রেমীদের।

দূরের আকাশে শুভ্র পাহাড়ের সারি, সূর্যের আলোয় বদলে যাওয়া শৃঙ্গের রং আর বিস্তীর্ণ দিগন্তের মেলবন্ধনে তৈরি হয়েছে এক অন্য রকম আবহ। যেন বাস্তবের বুকেই ফুটে উঠেছে কোনো শিল্পীর আঁকা স্বপ্নের ছবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রোদের বুক চিরে তেঁতুলিয়ার আকাশে কাঞ্চনজঙ্ঘার উঁকি, মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আপডেট সময় : ০৯:১৩:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬