ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিতে ন্যায্য রূপান্তর ও অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ : পানিসম্পদ প্রতিমন্ত্রী গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এমপি জিলানীর বাড়িতে আগুন মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও, থানায় আগুন দৈনিক দেশ রূপান্তরে নিয়োগ পেলেন দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক সেলিম আহমেদ তালুকদার গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন টুঙ্গীপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ- ছাত্রলীগের কর্মীরা করতোয়া ব্রিজের নিচ থেকে অবৈধভাবে পাথর বালু উত্তোলনের মহোৎসব আমতলী-তালতলী উন্নয়নে মতি তালুকদারের অবদান চিরস্মরণীয় : বক্তারা 

শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৌফিকুর রহমান তাহের : সুনামগঞ্জের শান্তিগঞ্জে আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৬ অক্টোবর বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়া।

পূজা উদযাপন কমিটির পক্ষে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক রনজিৎ সূত্রধর এবং তেঘরিয়া পঞ্চগ্রাম পূজা উদযাপন কমিটির সভাপতি রিপন তালুকদার ও সাধারণ সম্পাদক রিংকন কুমার তালুকদার। এ ছাড়া শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম নিবাশ চন্দ্র দে এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির সভায় মতামত ব্যক্ত করেন।

এ সময় শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান ছালিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পূজা মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় দুর্গাপূজা আনন্দঘন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি ও পূজা মণ্ডপের স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

আপডেট সময় : ১১:০৭:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬