ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়ছড়া-চারাগাঁও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজী খসরুল আলম বিজয়ী, এ বিজয় একার নয়, সবার  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে দেশের পথে প্রধানমন্ত্রী বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ জনের মনোনয়ন পত্র জমা বগুড়ায় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতা মূলক অনুষ্ঠান রৌমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

শাল্লায় ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:৩৭ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৫ অক্টোবর উপজেলা প্রশাসনের উদ্যোগে শাল্লা উপজেলা সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষ্যে পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মাস্টার, নিত্যানন্দ দাস নিতাই ও কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান। এছাড়া উপজেলা শিক্ষা অফিসার পরিমল ঘোষ, সহকারী শিক্ষা অফিসারবৃন্দ এবং স্থানীয় শিক্ষকরা সভায় বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, একটি জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। সেই শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আন্তরিকতা, পেশাগত দক্ষতা ও সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। শিক্ষাদানের মর্যাদা রক্ষা, মানসম্মত শিক্ষাব্যবস্থা চালু এবং একটি দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করে বক্তারা তাঁদের যথাযথ সম্মান ও সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাল্লায় ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০৭:১৯:৩৭ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬