ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়ছড়া-চারাগাঁও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজী খসরুল আলম বিজয়ী, এ বিজয় একার নয়, সবার  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে দেশের পথে প্রধানমন্ত্রী বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ জনের মনোনয়ন পত্র জমা বগুড়ায় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতা মূলক অনুষ্ঠান রৌমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

শিক্ষার্থীকে জিপিএ-৫ ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, শাস্তির দাবিতে এলাকাবাসীর আন্দোলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাগুরমারী চৌরাস্তার পমিজউদ্দিন দাখিল মাদরাসার এক শিক্ষার্থীকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ ও বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে মাদরাসাটির শিক্ষক মাও মো মিজানুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষককে শাস্তির দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।

অভিযোগের ঘটনায় মাদরাসার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। কয়েকজন অভিভাবক জানান, ঘটনার পর থেকে তাদের মেয়েরা মাদরাসায় যেতে অনীহা প্রকাশ করছে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও তারা শঙ্কিত হয়ে পড়েছেন।

সরেজমিনে মাদরাসা সরে জমিনে গিয়ে দেখা যায়, স্থানীয়রা অভিযুক্ত শিক্ষক জামাতের একজন সক্রিয় কর্মী গত নির্বাচনে সে জান্নাতের প্রার্থীর জন্য ভোট চেয়েছে ক্লাসরুমের দরজা বন্ধ করে ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডের জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রতিবাদ করছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তির দাবি জানান।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও শ্রমিক নেতা মুক্তারুল হক মুকু বলেন, ‘মাদরাসার মতো একটি পবিত্র প্রতিষ্ঠানে একজন শিক্ষক কীভাবে শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে এমন কর্মকাণ্ডে জড়াতে পারেন—এটি অত্যন্ত উদ্বেগজনক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিধি মোতাবেক শাস্তি চাই।’

তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনিকভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন স্থানীয়রা।

অভিযোগকারী ওই শিক্ষার্থীর দাবি, মিজানুর রহমান তাকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ানো এবং বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলেন। তার ভাষ্য অনুযায়ী, গত ২২ অক্টোবর দুপুরে শ্রেণিকক্ষে বসে নোট করার সময় কক্ষটি ফাঁকা পেয়ে শিক্ষক দরজা বন্ধ করে দেন এবং সেখানে অনৈতিক সম্পর্ক স্থাপন করেন। শিক্ষার্থীর দাবি, প্রায় আট মাস ধরে ওই শিক্ষকের সঙ্গে তার সম্পর্ক ছিল।

এ বিষয়ে পমিজউদ্দিন দাখিল মাদরাসার সুপার বলেন, ‘বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রশাসনিকভাবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষার্থীকে জিপিএ-৫ ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, শাস্তির দাবিতে এলাকাবাসীর আন্দোলন

আপডেট সময় : ১১:১৫:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬