সংবাদ শিরোনাম ::
শিশির ঝরে পরে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:২৫:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
“তাছলিমা আক্তার মুক্তা”
সবুজ শ্যামল গায়ের টানে
চলে এলাম বাড়িতে ,
বাংলাদেশের মেয়ে আমি
মানায় ভালো শাড়িতে ।
গায়ের টানে পাখির গানে
হেমন্তি এক বিকেলে ,
সরিষা ক্ষেতে ছুটে গেলাম
সুভাষ নিতে ফুলে ফুলে।
মন জুড়ানো হেমন্তি ঘাসে
শিশির জমানো জলে ,
সন্ধ্যা বাতাসে ঘাসের ডগা
টালমাটাল হয়ে দোলে ।
হাঁটতে গেলেই টপাস টপাস
শিশির ঝরে পরে ,
ভেজা ঘাসের বুকে হেঁটে
মনটা আমার ভরে ।
কিচিরমিচির পাখির ডাকে
সন্ধ্যা নামে গাছের ছায় ,
বাংলাদেশের মতো দেশ আর
পৃথিবীতে কোথাও নাই ।

























