ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিতে ন্যায্য রূপান্তর ও অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ : পানিসম্পদ প্রতিমন্ত্রী গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এমপি জিলানীর বাড়িতে আগুন মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও, থানায় আগুন দৈনিক দেশ রূপান্তরে নিয়োগ পেলেন দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক সেলিম আহমেদ তালুকদার গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন টুঙ্গীপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ- ছাত্রলীগের কর্মীরা করতোয়া ব্রিজের নিচ থেকে অবৈধভাবে পাথর বালু উত্তোলনের মহোৎসব আমতলী-তালতলী উন্নয়নে মতি তালুকদারের অবদান চিরস্মরণীয় : বক্তারা 

হাতে-কলমে হাত ধোয়া শিখল শিশুরা : বোদায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:২৯ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত ও সঠিক উপায়ে হাত ধোয়ার কৌশল হাতে-কলমে প্রদর্শন করা সহ খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পর সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব। ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি ডায়রিয়া, নিউমোনিয়া ও কৃমি সংক্রমণের মতো অনেক রোগ থেকে মুক্তি পেতে নিয়মিত হাত ধোয়ার কোনো বিকল্প নেই।

বুধবার ২৮ অক্টোবর সকালে “হাত ধোয়ার অভ্যাস, স্বাস্থ্যের বিকাশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বোদা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে উপস্থিত স্কুল শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমী হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত ও সঠিক উপায়ে হাত ধোয়ার কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়।

পরে উপজেলা পরিষদের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু তাহের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শওকত উল ইসলাম।

বক্তারা বলেন, সুস্থ ও রোগমুক্ত জীবনের জন্য ছোটবেলা থেকেই শিশুদের সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ ব্যাপারে শিক্ষক, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাতে-কলমে হাত ধোয়া শিখল শিশুরা : বোদায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

আপডেট সময় : ১১:৩২:২৯ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬