ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়ছড়া-চারাগাঁও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজী খসরুল আলম বিজয়ী, এ বিজয় একার নয়, সবার  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে দেশের পথে প্রধানমন্ত্রী বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ জনের মনোনয়ন পত্র জমা বগুড়ায় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতা মূলক অনুষ্ঠান রৌমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নিখোঁজ ওমর আলী ঘটকে পাওয়া গেল পুকুরে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : দেবীগঞ্জ উপজেলায় নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর পুকুর থেকে ওমর আলী (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার ৬ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পামুলী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওমর আলী ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় ঘটক ছিলেন। ওমর আলী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ৫ অক্টোবর সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন বৃদ্ধ ওমর আলী। পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে তার জুতা দেখতে পাওয়া যায়। পুকুরে পানিতে পড়েছে এই ভেবে প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালালেও রাতে তাকে পাওয়া যায়নি।

পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলকে খবর দেয়া হয়। মঙ্গলবার সকালে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ১০ মিনিটের অভিযান শেষে পুকুরের পানি থেকে ওমর আলীর মরদেহ উদ্ধার করা হয়।

এব্যাপার দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য রফি ইসলাম বলেন, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে আমাদের খবর দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিখোঁজ ওমর আলী ঘটকে পাওয়া গেল পুকুরে

আপডেট সময় : ০৪:১৪:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬