ময়মনসিংহ জেলা ডিবির মাদকবিরোধী অভিযানে মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২
- আপডেট সময় : ০৭:৫৮:২০ অপরাহ্ণ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহে জেলা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ মাহবুবুল হক এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) খায়রুল ইসলাম ও তার সঙ্গীয় অফিসার ফোর্সের মাদকবিরোধী সফল অভিযানে জেলার ধোবাউড়া থানাধীন দক্ষিণ মাইজপাড়া এলাকায় ৯-অক্টোবর শুক্রবার ২০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট মূল্য অনুমান ১,০০,০০০/- টাকা, ১০ গ্রাম কথিত হেরোইনমূল্য অনুমান ১,০০,০০০/-টাকা এবং মাদক বহন কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল, মূল্য অনুমান ১,২০,০০০/ টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী মোঃ একরামুল ইসলাম (৩৮)পিতা-মৃত আঃ মতিন, মাতা-মোছাঃ রাবিয়া খাতুন, সাং-ঘিলাগড়া, মোঃ জয়নাল আবেদীন (৪০) পিতা-মোঃ আঃ হাই, মাতা-জহুরা খাতুন, সাং-উত্তর রাণীপুর, উভয়-থানা-ধোবাউড়া,জেলা-ময়মনসিংহদ্বয়কে আটক করে।




















