ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়ছড়া-চারাগাঁও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজী খসরুল আলম বিজয়ী, এ বিজয় একার নয়, সবার  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে দেশের পথে প্রধানমন্ত্রী বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ জনের মনোনয়ন পত্র জমা বগুড়ায় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতা মূলক অনুষ্ঠান রৌমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

কুমিল্লায় পাম্পে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ১লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:৫০ অপরাহ্ণ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলার ঝাগরজুলি, কোরপাই ও দিঘিরপাড় এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি তদারকিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধভাবে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার রিফিল করার দায়ে মেসার্স জান্নাত ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার ১১ অক্টোবর সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় এ জরিমানা আরোপ করা হয়।

ভোক্তা অধিদপ্তর জানায়, মেসার্স জান্নাত ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার রিফিল করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটিকে গ্যাস সিলিন্ডার রিফিলের সরঞ্জামসহ হাতেনাতে শনাক্ত করা হয়। পরে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ভোক্তা অধিদপ্তর জানায়, ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযানে জেলা পুলিশের একটি দল, সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির প্রতিনিধি এবং কুমিল্লা ডিলার মালিক সমিতির সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

ভোক্তা অধিদপ্তর আরও জানায়, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লায় পাম্পে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ১লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:১৫:৫০ অপরাহ্ণ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬