ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিতে ন্যায্য রূপান্তর ও অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ : পানিসম্পদ প্রতিমন্ত্রী গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এমপি জিলানীর বাড়িতে আগুন মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও, থানায় আগুন দৈনিক দেশ রূপান্তরে নিয়োগ পেলেন দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক সেলিম আহমেদ তালুকদার গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন টুঙ্গীপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ- ছাত্রলীগের কর্মীরা করতোয়া ব্রিজের নিচ থেকে অবৈধভাবে পাথর বালু উত্তোলনের মহোৎসব আমতলী-তালতলী উন্নয়নে মতি তালুকদারের অবদান চিরস্মরণীয় : বক্তারা 

‎তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:৩৯ পূর্বাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : জেন্ডারভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ ও নারীর চলাচলে বিধিনিষেধ প্রতিরোধে সাতক্ষীরার তালায় সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার ৩১ অক্টোবর সকালে তালা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগ্রন্থাগারে এ সভার আয়োজন করা হয়। এর অর্থায়নে উত্তরণ কর্তৃক বাস্তবায়িত আয়োজিত সভায় পাঠক ফোরাম, ইয়াং উইমেন নেটওয়ার্ক, স্থানীয় সরকার প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

‎উত্তরণ’র প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।

‎সভায় জেন্ডারভিত্তিক সহিংসতার ধরন, সামাজিক প্রভাব, প্রতিকার, বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ে বক্তব্য রাখেন, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম, রূপালী পরিচালক সফিকুল ইসলাম ও সাংবাদিক জুলফিকার রায়হান।

‎অন্যান্যের মধ্যে শিক্ষার্থী মনিরা খাতুন, স্বেচ্ছাসেবক আবজাল হোসেন, রফিকুল ইসলাম নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।

‎এ সময় বক্তারা বলেন, নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন পরিবার, সমাজ ও স্থানীয় প্রশাসনের সম্মিলিত সচেতনতা। বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতার শিকার নারীদের সহায়তা এবং শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তরা।

‎সংলাপে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও যুব স্বেচ্ছাসেবকসহ ৩৫ জন অংশ নেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‎তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা

আপডেট সময় : ১২:৩৭:৩৯ পূর্বাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬