ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিতে ন্যায্য রূপান্তর ও অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ : পানিসম্পদ প্রতিমন্ত্রী গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এমপি জিলানীর বাড়িতে আগুন মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও, থানায় আগুন দৈনিক দেশ রূপান্তরে নিয়োগ পেলেন দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক সেলিম আহমেদ তালুকদার গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন টুঙ্গীপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ- ছাত্রলীগের কর্মীরা করতোয়া ব্রিজের নিচ থেকে অবৈধভাবে পাথর বালু উত্তোলনের মহোৎসব আমতলী-তালতলী উন্নয়নে মতি তালুকদারের অবদান চিরস্মরণীয় : বক্তারা 

দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:২৭ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ মোঃ পারভেজ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ৩ নভেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

দাউদকান্দি মডেল থানার সাব-ইন্সপেক্টর সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল টোল প্লাজায় যানবাহনে তল্লাশি চালানোর সময় একটি বাস থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে মোঃ পারভেজ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পারভেজ কুমিল্লা জেলার কোতোয়ালী থানাধীন সূর্যনগর এলাকার বাসিন্দা। তিনি মোঃ বাদল ও পারভিন আক্তারের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক

আপডেট সময় : ০৬:০৫:২৭ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬