ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিতে ন্যায্য রূপান্তর ও অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ : পানিসম্পদ প্রতিমন্ত্রী গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এমপি জিলানীর বাড়িতে আগুন মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও, থানায় আগুন দৈনিক দেশ রূপান্তরে নিয়োগ পেলেন দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক সেলিম আহমেদ তালুকদার গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন টুঙ্গীপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ- ছাত্রলীগের কর্মীরা করতোয়া ব্রিজের নিচ থেকে অবৈধভাবে পাথর বালু উত্তোলনের মহোৎসব আমতলী-তালতলী উন্নয়নে মতি তালুকদারের অবদান চিরস্মরণীয় : বক্তারা 

পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি : পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেয়ার অভিযোগের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ৩ নভেম্বর সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের প্রস্তাবিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ বোরহান উদ্দিনের সভাপতিত্বে এতে জেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশনায় এ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তাঁর জানাজা ও দাফন কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং খনন করা কবর ভরাট করে দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এটি শুধু একজন বীর মুক্তিযোদ্ধার অসম্মান নয়, বরং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও আত্মত্যাগের প্রতি চরম অবমাননা।

বক্তারা আরও বলেন, স্বাধীনতার পর থেকেই দেশবিরোধী পরাজিত শক্তি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কোনো মুক্তিযোদ্ধা কিংবা তাঁদের পরিবার যেন রাজনৈতিক পরিচয় বা মতপার্থক্যের কারণে হয়রানি ও হুমকির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে বিভিন্ন স্থানে হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের আশঙ্কায় প্রশাসনকে কঠোর ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

পিরোজপুরের এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দেশের সকল বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সর্বনিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আপডেট সময় : ০৭:১৪:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬