ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিতে ন্যায্য রূপান্তর ও অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ : পানিসম্পদ প্রতিমন্ত্রী গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এমপি জিলানীর বাড়িতে আগুন মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও, থানায় আগুন দৈনিক দেশ রূপান্তরে নিয়োগ পেলেন দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক সেলিম আহমেদ তালুকদার গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন টুঙ্গীপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ- ছাত্রলীগের কর্মীরা করতোয়া ব্রিজের নিচ থেকে অবৈধভাবে পাথর বালু উত্তোলনের মহোৎসব আমতলী-তালতলী উন্নয়নে মতি তালুকদারের অবদান চিরস্মরণীয় : বক্তারা 

সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:২৫ পূর্বাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর সাতক্ষীরায় দ্রুত বিচার আইনের একটি মামলায় মো. আসাদুল সরদার (৫৫) নামে এজাহার নামীয় এক আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।

মঙ্গলবার ৩ নভেম্বর দুপুর ১২টার দিকে সাতক্ষীরার বিজ্ঞ বিচারক (দ্রুত বিচার আদালত) তনিমা মণ্ডল শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষে আইনজীবী স. ম. সালাউদ্দিন জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তা নামঞ্জুর করেন।

আসাদুল সরদার সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা এলাকার পূর্বপাড়ার বাসিন্দা। তিনি মৃত সামছুর সরদারের বড় ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে সাতক্ষীরা সদর থানাধীন প্রথম সাতক্ষীরা এলাকায় অ্যাডভোকেট মো. সাইফুল্লাহর বসতবাড়ির পাকা প্রাচীর ভাঙচুর ও ক্ষতিসাধনের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে আসাদুল সরদারসহ ২৪ জন এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৩ জন সেখানে প্রবেশ করে শক্তি প্রদর্শন, ভাঙচুর ও ক্ষতিসাধনে অংশ নেন। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।এবং আদালতে বিভিন্ন ভিডিও ফুটেজসহ বিভিন্ন ডকুমেন্টস আদালতে উপস্থাপন করেন।

এ আসামি আসাদুলের বিরুদ্ধে অন্য ঘটনায় অর্থাৎ শফিকুল ইসলামের পুত্রদেরসহ এলাকার নিরীহ ব্যক্তিদের কুপিয়ে জখম করায় মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৫, ৩২৬, ৩০৭ ও ১১৪ ধারায় মামলা দায়ের করেন। ওই মামলায় আসাদুল সরদার এখনো জামিন গ্রহণ করেননি বলে জানা গেছে।

এদিকে আসাদুল সরদারের বিরুদ্ধে অতীতেও একাধিক অভিযোগ ও মামলার তথ্য পাওয়া গেছে। পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা এলাকার হতদরিদ্র বিধবা ইয়াসমিন সুলতানা মুক্তা ও তাঁর বোন মনিকে মারধর এবং কুপিয়ে জখম করার অভিযোগে সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছিল।

অন্যদিকে, রামচন্দ্রপুর এলাকায় অন্যের জমি দখলের অভিযোগে কামালনগর গ্রামের জি.এম. মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় আসাদুল, মেহেদী, আজহারুল ও রবিউলসহ আসামিদের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (প্রথম আদালত, সাতক্ষীরা ) সাজা প্রদান করেন ।

স্থানীয়দের অভিযোগ, আসাদুল সরদার, নাসরীন, রবিউল, উম্মে কুলসুম,আব্দুল রশিদ ও তাঁর সহযোগীদের কর্মকাণ্ডে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হচ্ছে। জমিসংক্রান্ত বিরোধ, মারধর, ভাঙচুর ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ রয়েছে। তাঁরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন

আপডেট সময় : ১২:০৯:২৫ পূর্বাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬