ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিতে ন্যায্য রূপান্তর ও অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ : পানিসম্পদ প্রতিমন্ত্রী গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এমপি জিলানীর বাড়িতে আগুন মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও, থানায় আগুন দৈনিক দেশ রূপান্তরে নিয়োগ পেলেন দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক সেলিম আহমেদ তালুকদার গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন টুঙ্গীপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ- ছাত্রলীগের কর্মীরা করতোয়া ব্রিজের নিচ থেকে অবৈধভাবে পাথর বালু উত্তোলনের মহোৎসব আমতলী-তালতলী উন্নয়নে মতি তালুকদারের অবদান চিরস্মরণীয় : বক্তারা 

সাতক্ষীরা ‘ল’ কলেজে প্রবেশপত্র দেয়ার নামে চলছে অর্থ বানিজ্য !

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা ‘ল’ কলেজের এলএলবি পরীক্ষার প্রবেশপত্র দেয়া, কেন্দ্র ফি এবং পরীক্ষা কেন্দ্রে অন্যান্য সুযোগ সুবিধা পাইয়ে দেয়ার নামে পরীক্ষার্থীদের কাছ থেকে বেআইনিভাবে ও জোরপূর্বক কোন প্রকার ভাউচার ছাড়াই অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, পরীক্ষার ফরমফিলাপের সময় জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত টাকার চেয়ে দ্বিগুণ টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে ।বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ পাঠিয়েছে ভুক্তভোগী পরীক্ষার্থীরা।

অভিযোগপত্রে উল্লখ করা হয়েছে, সাতক্ষীরা ‘ল’ কলেজ থেকে চলতি বছর এলএলবি ফাইনাল পরীক্ষা-২৪ এবং এলএলবি (প্রিলি)-২৫ এর মোট ২১৮ জন পরীক্ষার্থীর কাছ থেকে কেন্দ্র ফি বাবদ বাধ্যতামূলকভাবে অতিরিক্ত ৩ হাজার টাকা করে দাবি করা হয়েছে। উক্ত টাকার বিপরীতে কোনো অফিসিয়াল রসিদ প্রদান করা হচ্ছে না। যারা এই অতিরিক্ত টাকা দিতে অপারগতা প্রকাশ করছে তাদেরকে এডমিট কার্ড বা প্রবেশপত্র না দেয়া ও পরীক্ষায় অংশ নিতে না দেয়ার হুমকি দেয়া হচ্ছে। একই সাথে মৌখিক পরীক্ষায় ফেল করানো বা কম নম্বর দেয়ারও ভয় দেখানো হচ্ছে পরীক্ষার্থীদেরকে।

সাতক্ষীরা ‘ল’ কলেজের অধ্যক্ষ ড. রবিউল ইসলাম খান শিক্ষার্থীদেরকে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার, ডেপুটি কন্ট্রোলার, সেকশন অফিসার এবং স্থানীয় জেলা প্রশাসন ও কেন্দ্র (সাতক্ষীরা সিটি কলেজ)-এর অধ্যক্ষ ও কেন্দ্র সচিবকে ‘ম্যানেজ’ বা সন্তুষ্ট করার জন্য এই বিপুল পরিমাণ টাকার প্রয়োজন।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফরমফিলাপ ফি ১২ হাজার টাকা হলেও পূর্ববর্তী এলএলবি ফাইনাল পরীক্ষার ফরম ফিলাপের সময়েও পরীক্ষার্থীদের প্রত্যেকের কাছ থেকে ২৩ হাজার টাকা আদায় করা হয়েছে ।

এদিকে, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত এই পরীক্ষার্থীরা জানিয়েছেন হুট করে এই অতিরিক্ত ৩ হাজার টাকা দেওয়া তাদের পক্ষে একেবারেই অসম্ভব। এ নিয়ে সাধারণ পরীক্ষার্থীদের মনে তীব্র ক্ষোভ ও চাপা অসন্তোষ বিরাজ করছে।

সাধারণ শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় উর্ধ্বতন কর্তৃপক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গণমাধ্যমের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক সাতক্ষীরা ‘ল’ কলেজের পরীক্ষার্থীরা।

যদিও অতিরিক্ত টাকা দাবির বিষয়টি অস্বীকার করে কলেজের অধ্যক্ষ ড. রবিউল ইসলাম খান বলেন, এসব মিথ্যা। কলেজের কিছু আওয়ামীলীগের ছেলে মেয়েরা আছে। তারা ভাইবাতে বাদ পড়ে এখন কুৎসা রটাচ্ছে। কলেজের প্রশাসনিক কর্মকর্তা লাভলু বলেন সাতক্ষীরাতে পরীক্ষা কেন্দ্র আনতে অনেক টাকা খরচ হয়েছে। অধ্যক্ষ স্যার প্রত্যেকের কাছ থেকে ৩ হাজার টাকা করে নিতে বলেছে। আমরা সেটাই নিচ্ছি। এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থীর সাথে এই প্রতিবেদকের কথা হয়েছে। তারা অভিযোগ করে এই প্রতিবেদককে জানিয়েছেন ” ৩ হাজার করে টাকা না দিলে প্রবেশপত্র দেওয়া হচ্ছে না। যে টাকা দিতে পারছে তাকেই প্রবেশপত্র দেয়া হচ্ছে”।

সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ ভয়েস অব সাতক্ষীরাকে জানান, অভিযোগের বিষয়টা আমি ইতিমধ্যে জেনেছি। তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাতক্ষীরা ‘ল’ কলেজে প্রবেশপত্র দেয়ার নামে চলছে অর্থ বানিজ্য !

আপডেট সময় : ১০:৪২:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬