আতাউর রহমান, রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধি : আজ বুধবার কুড়িগ্রামের রাজিব পুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে, নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ এর সভাপতিত্বে সহকারী প্রোগ্রামার ইসমাইল হোসেন এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন,চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ ওসি তসলিম উদ্দিন,উপজেলা বিএনপি সাবেক সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান , মহিলা কলেজের প্রভাষক রোস্তম মাহমুদ লিখন ।
এ ছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজিব পুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস,উপজেলা যূব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা নির্বাচন অফিসার লিটু আহমেদ, একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শহিদুল ইসলাম,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও ছাত্র -ছাত্রীবৃন্দ। এতে ১১ টি স্টল অংশ গ্রহন করে।