শিরোনাম :
খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, কার্ড পেলো কতজন? সাভারের বিরুলিয়ায় জমি দখলমুক্ত হলো পঞ্চগড়ে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থী মিমের বাঁচার আকুতি পঞ্চগড়ের বোদায় সুয়েরপার সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক পঞ্চগড়ের বোদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া অনুষ্ঠিত দৌড়ে পালালেন পঞ্চগড়ের মহিলা বিষয়ক কর্মকর্তা কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জে দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে মামলা টাংগাইলে 

Reporter Name / ২৮৩ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

টাংগাইল প্রতিনিধি : শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে টাংগাইলে। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ডামি নির্বাচনের আয়োজন এবং ভোট চুরির অভিযোগে টাঙ্গাইলে শেখ হাসিনা, সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, কৃ‌ষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ আস‌নের এম‌পি ছোট ম‌নির সহ ১৯৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (১৯ মে) দুপু‌রে টাঙ্গাইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভূঞাপুর থানা আমলী আদালতে বিএন‌পি নেতা কামরুল হাসান মামলাটি দায়ের করেন। প‌রে ম্যাজিস্ট্রেট রুমেলিয়া সিরাজাম মামলাটি আমলে নিয়ে ভূঞাপুর থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। মামলার বাদি কামরুল হাসান (৫৫) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের মৃত মমতাজ উদ্দিন আহম্মেদের ছেলে ও অ‌লোয়া ইউনিয়ন বিএন‌পির সভাপ‌তি হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছেন।

আদালত সূত্র জানায়, মামলায় ১৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের তালিকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ (ভূঞাপুর) আসনের সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির, প্রধান নির্বাচন কমিশনার কাজী আব্দুল আওয়াল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ শহিদুল ইসলামসহ পুলিশ ও প্রিজাইডিং অফিসার, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাংবা‌দিক‌দের নাম রয়েছে।

বাদি মামলায় উল্লেখ করেন, ভারতের নির্দেশক্রমে শেখ হাসিনা অন্য আসামিদের সাথে যোগসাজশ করে বিগত ২০২৪ সালের ৭ জানুয়ারি একটি ডামি নির্বাচনের আয়োজন করেন। বাদি কামরুল হাসান ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের ভারই উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার ছিলেন। তিনি অন্য ভোটারদের সাথে ওই কেন্দ্রে ভোট দিতে গেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। আসামিরা তাকে মারপিট করে এবং হত্যার হুমকি দেয়। নির্বাচনে পুলিশ ও প্রিসাইডিং অফিসারের সহায়তায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোট কেন্দ্র দখল করে জোরপূর্বক নৌকা মার্কায় সীল মেরে বাক্স ভর্তি করে। এভাবে অন্যের ভোট চুরি করে টাঙ্গাইল-২ (ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর হাসান ছোট মনিরকে এমপি পদে নির্বাচিত করা হয়। এতে দেশ ও জনগণের ব্যাপক ক্ষতি সাধিত হয়।

বাদি পক্ষের আইনজীবী টাঙ্গাইল বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু রায়হান খান বলেন, শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ১৯৩ জনের বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে বাদির জবানবন্দি গ্রহণ করেন। পরে ভূঞাপুর থানার ওসিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সেই সাথে আগামী (১৩ আগস্ট) মামলার পরবর্তী তারিখ ধার্য করেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক