শিরোনাম :
ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

মুজিববাদের রাজনীতি বাংলাদেশে হবে না : সুনামগঞ্জে নাহিদ ইসলাম 

Reporter Name / ৩১৬ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে। সুনামগঞ্জকে আমরা নতুন করে গড়ে তুলবো উল্লেখ করে তিনি আরও বলেন, মুজিববাদ নানা ছলে-বলে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছে। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে হবে না। মুজিববাদের বিরুদ্ধে সামাজিক-সাংস্কৃতিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, মুজিববাদ মানে- একদলীয় শামসব্যবস্থা, লুটপাট, দুনীর্তি, ইসলাম বিদ্বেষ, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল,দেশে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। সেজন্য মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা শুনতে পেরেছি, যারা এনসিপি করতে চায় তাদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে এনসিপিকে শক্তিশালী করুন। তিনি আরও বলেন, সুনামগঞ্জে কর্মসংস্থানের অভাব রয়েছে। সরকার আসে-যায় কিন্তু সুনামগঞ্জের পরিবর্তন হয় না। অবস্থার পরিবর্তনে আপনাদের সংঘবদ্ধ হতে হবে।

কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, পদযাত্রা থেকে অনুধাবন করতে পেরেছি-মানুষের জীবনের নিরাপত্তা, মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা ও মানুষের সমস্যা সমাধানই বর্তমান বাংলাদেশের রাজনীতি। এটাই আমাদের পদযাত্রার শিক্ষা। তিনি আরও বলেন, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সারাদেশের মতো আমরাও শোকাহত। এমনিতেই জুলাই মাস আমাদের জন্য শোকাবহ, গত বছর এই মাসে আমাদের হাজারো ভাই-বোনকে আমরা হারিয়েছি। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। সামনের যাতে এ ধরণের দুর্ঘটনা না ঘটে সেজন্য আমাদের এই ঘটনা (মাইলস্টোন) থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন রাজা) জানান, জুলাই পদযাত্রার এই কর্মসূচি নতুন বাংলাদেশ গড়তে কাজ করবে। ফ্যাসিস্ট সরকার উৎখাতে যারা অগ্রভাগে ছিলেন, জীবনের ঝুঁকি নিয়ে যারা সকলকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন, তাঁদেরকে এখানকার মানুষ দলমত নির্বিশেষে অভ্যর্থনা জানাতে আসবেন।

শুক্রবার দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শহরের আলফাত স্কয়ারে পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সাথে কথা বলেছেন নাহিদ ইসলাম। এরপর শহরের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে পদযাত্রা করে শহরের আলফাত স্কয়ারে আসেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এদিকে এনসিপির কর্মসূচি ঘিরে সুনামগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে নানা স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। শহরের প্রবেশমুখ মল্লিকপুরের আব্দুজ জহুর সেতুর মুখেও করা হয়েছে তোরণ। পদযাত্রাটি হবিগঞ্জ থেকে গত বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ এসে পৌঁছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক