শিরোনাম :
ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

মাইলস্টোন ট্র্যাজেডি : শহীদ সারিয়ার পরিবারের পাশে আমিনুল হক

Reporter Name / ১৪৮ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : উত্তরার মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী সারিয়া আকতার-এর পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হক।

শুক্রবার বিকেল ৩ টায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর তুরাগের নয়ানগরে শহীদ সারিয়ার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান।

শহীদ সারিয়ার পিতা, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিক মোল্লা, আমিনুল হককে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।

এ সময় আমিনুল হক বলেন, “সন্তান হারানোর কষ্ট পৃথিবীর সবচেয়ে বড় শোক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ঘটনায় শুরু থেকেই আপনাদের খোঁজ রাখছেন। এই শোক শুধু আপনাদের নয়, পুরো জাতির।”

পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে ছিল এবং থাকবে।

সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোঃ মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এবিএমএ রাজ্জাক, আক্তার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে সকালে পল্লবীতে বাইতুল মু’মিন জামে মসজিদ এর জানাজার গোসলখানা ও ফ্রিজিং হিম ঘর এর উদ্বোধন করেন আমিনুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক