শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

ঝিনাইদহে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবীতে মানববন্ধন

Reporter Name / ৪৮৫ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

ঝিনাইদহ প্রতিনিধি : কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল ১১টার সময় শহরের পোস্ট অফিস মোড়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)’র আয়োজনে ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচীতে জলার বিভিন্ন এলাকার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)’র জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় সে সময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রি-ক্যাডেট এন্ড স্কুল ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, রংধনু কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মুক্তার হোসেন, উদয়ন বিদ্যা নিকেতন’র পরিচালক মনিরুজ্জামান মানিক, মাতৃছায়া প্রি-ক্যাডেট’র পরিচালক বেলাল হোসেন, দ্যা নেকট্র প্রি-ক্যাডেট’র পরিচালক বলাই বিশ্বাস, শহিদুল ইসলাম, মরিরুজ্জামান টনি এবং ৪৩ টি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালক, শিক্ষক-শিক্ষীকাসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়–য়া হাজার হাজার শিক্ষার্থী প্রাথমিক শিক্ষার অংশ হলেও, বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের সুযোগ না থাকায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। তারা বলেন, শিক্ষা সবার অধিকার কোনো শিক্ষার্থীকে বঞ্চিত করা উচিত নয়। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে সকলের জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সংগঠনের নেতৃবৃন্দ আরো জানান দাবি না মানা হলে পরবর্তীতে আরো কঠোর থেকে কঠোরতার কর্মসূচি দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক