শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

বোমা হামলায় পৃথিবীতে যত লোক মারা যায় তারচেয়ে বেশি বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মারা যায় : পুলিশ সুপার

Reporter Name / ২৯১ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

পঞ্চগড় প্রতিনিধি : বোমা হামলায় পৃথিবীতে যত লোক মারা যায় তারচেয়ে বেশি মারা যায় সড়ক দুর্ঘটনায় বলে মন্তব্য করেছেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পঞ্চগড়ের বোদায় হাইওয়ে পুলিশের সড়ক দুর্ঘটনা এবং রোড সেফটি সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের অংশগ্রহণে হাইওয়ে পুলিশ রংপুর ডিভিশনের আয়োজনে সোমবার ৪আগস্ট সকালে বোদা উপজেলার ময়দানদীঘি দ্বি মুখি উচ্চ বিদ্যালয় হলরুমে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান শাহীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোদা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি, সহকারী শিক্ষক আনারুল ইসলাম, আহসান হাবীব প্রমুখ।

এ সময় প্রধান আলোচক হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা আমাদের সকলের কাম্য। কিন্তু সড়কের অব্যবস্থাপনা, ট্রাফিক নিয়মকানুন সম্পর্কে অনভিজ্ঞ ও অসচেতনতাসহ বিভিন্ন কারণে সড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটে। শিশু ও শিক্ষার্থী থেকে শুরু করে কেউই সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাচ্ছেনা। দূর্ঘটনা রোধে রাস্তা পারাপারে সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে। রাস্তার ডানপাশ ঘেষে হাটতে হবে। সড়ক দুর্ঘটনা শুন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব না হলেও সচেতনতার মাধ্যমে কমিয়ে আনা সম্ভব। প্রয়োজনে ৯৯৯-এ ফোন করে সহযোগিতা নিতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, ডানে বামে না দেখে হটাৎ দৌড়ে রাস্তা পারাপার থেকে বিরত থাকতে হবে। রাস্তায় হাটার সময় মোবাইল ও হেডফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। চলন্ত অবস্থায় যানবাহনে ওঠানামা করা যাবেনা। মোটরসাইকেল চালানোর সময় আরোহী কে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। অপ্রাপ্তবয়স্ক সন্তানকে মোটরবাইক কিংবা অন্য গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে।

সড়ক দুর্ঘটনা ও রোড সেফটি সংক্রান্ত সচেতনতা মূলক কর্মশালায় মাল্টিমিডিয়ার মাধ্যমে ট্রাফিক আইন ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণের বিষয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীদের রাস্তা চলাচলে প্রতিবন্ধকতা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক