শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

রংপুরে কৃষি উন্নয়ন প্রকল্প ১৪২.৯৯ কোটি টাকা বরাদ্দ 

Reporter Name / ৩৩১ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

মো : মফিদুল ইসলাম সরকার : প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সংবলিত ১০টি প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৮২১ কোটি ৫৮ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা।

রংপুর অঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প (১৪২.৯৯ কোটি টাকা) – বরাদ্দ দেয়া হয়েছে।

আজ রবিবার ১৭ আগস্ট একনেক চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।

প্রকল্পগুলোর মধ্যে নতুন পাঁচটি, সংশোধিত প্রকল্প দুটি এবং ব্যয়-বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির তিনটি প্রকল্প রয়েছে।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল; স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ; শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা একনেক সভায় অংশ নেন।

 

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- রংপুর অঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প (১৪২.৯৯ কোটি টাকা) – পুরোপুরি সরকারি অর্থায়নে।

ক্রমেই বাড়ছে দারিদ্র্যের হার, এসডিজির লক্ষ্যমাত্রায় বড় ধাক্কা পাল্টে যাচ্ছে ঢাবির চেহারা, ২৮৪০ কোটির প্রকল্প অনুমোদন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৩৩/১১ কেভি আউটডোর সাবস্টেশন আধুনিকায়ন (১৮১৭.৯৯ কোটি টাকা) – জ্বালানি খাতে অবকাঠামো উন্নয়নের বড় প্রকল্প।

শিল্প মন্ত্রণালয়ের ১টি প্রকল্প- ১০২ কোটি টাকা ব্যয়ে বিএমআর অব কেরু এন্ড কোং (বিডি) লি: (২য় সংশোধিত)।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন (৫১৯.১৫ কোটি টাকা) – শিক্ষা খাতে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ।

৫ মেডিকেল কলেজে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন (১ম সংশোধিত) (৮১৬.১৯ কোটি টাকা) – সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী ও ফরিদপুরে আধুনিক স্বাস্থ্যসেবা।

ঢাকা আজিমপুর সরকারি কলোনির ভবন নির্মাণ (৭৭৪.৫৯ কোটি টাকা)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ (৬৫.১১ কোটি টাকা)।

Dhaka Environmentally Sustainable Water Supply (তৃতীয় সংশোধিত) (১০,৯৭৩.৫৪ কোটি টাকা) – রাজধানীতে দীর্ঘমেয়াদি পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন।

বান্দরবান পৌরসভা ও আশপাশের এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প (৪৪.২৫ কোটি টাকা)।

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন প্রকল্প (৬১.৯০ কোটি টাকা)।

এগুলো ছাড়াও সভায় আরও ৯টি চলমান প্রকল্পের অগ্রগতি ও সংশোধিত প্রস্তাব উপস্থাপন করা হয়। এসব প্রকল্প বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, কৃষি ও অবকাঠামো খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক