শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

ফুলের টব দিয়ে যানজট নিরসনের ব্যবস্থা করেছে মাভাবিপ্রবি ছাত্রদল

Reporter Name / ২২৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : টাংগাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসের ২য় ফটকের সামনে থেকে যানজট নিরসনে অভিনব উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মাভাবিপ্রবি শাখা। ক্যাম্পাসের ২য় ফটকে ফুলের টব বসিয়ে বিভাজনের ব্যবস্থা করেছে সংগঠনটি।

ক্যাম্পাসের প্রবেশপথে যানবাহনের চলাচল ও শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন ছাত্রদল মাভাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর নাইম বলেন, ফুলের টব বসানোর ফলে যেমন যানজট নিরসন হবে, তেমনি ক্যাম্পাসে প্রবেশের পরিবেশ হবে আরও সুন্দর ও নান্দনিক।

এ প্রসঙ্গে ছাত্রদল মাভাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু বলেন, শিক্ষার্থীদের চলাচলে যাতে ভোগান্তি না হয় এবং ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য আমরা স্বেচ্ছাসেবী উদ্যোগে এই ব্যবস্থা গ্রহণ করেছি।

শিক্ষার্থীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, যানজট নিরসনে এটি কার্যকর ভূমিকা রাখবে এবং একইসঙ্গে সবুজ পরিবেশও তৈরি করবে।

ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্যোগে এ ধরনের কার্যক্রম অন্য সংগঠনগুলোর জন্যও অনুপ্রেরণা হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক