শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বোদায় ভোক্তা অধিকারের অভিযানে আট প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name / ১২৫ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

এম আই আকাশ, (বোদা) পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় ভোক্তা অধিকারের অভিযানে আট প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার ২০ আগস্ট দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বিশেষ অভিযান পরিচালনা করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা, মেয়াদোত্তীর্ণ ও তারিখবিহীন পণ্য বিক্রি, এবং খোলা বা কাটা প্যাকেটজাত ফ্রিজিং পণ্য বাজারজাত করার অভিযোগে মোট আটটি ব্যবসা প্রতিষ্ঠানে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

জানা যায় সিয়াম ট্রেডার্সকে ১ হাজার, মিম স্টোরকে ১হাজার, দিপ্ত বীজ ভান্ডারকে ২ হাজার, জান্নাত বীজ ভান্ডারকে ২ হাজার, শুভ বীজ ভাণ্ডারকে ২ হাজার টাকা সহ মোট আটটি ব্যাবসা প্রতিষ্ঠানে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার ঠাকুরগাঁও জোনের সহকারী পরিচালক এ এস এম মাসুদ উদ দৌলা জানান, “ভোক্তাদের অধিকার রক্ষায় এবং ন্যায্য বাণিজ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি চলছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক এ এস এম মাসুদ উদ দৌলার নেতৃত্বে বোদা থানা পুলিশের একটি দল অভিযানে অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক