শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ইরা-সিআরইএ প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী মেলা

Reporter Name / ২৮২ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : ইরা-সিআরইএ প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী এক্সপো মেলার সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুববার ২০ আগস্ট বিকেল সাড়ে ৪টায় এনজিও সংস্থা ইরা- সিআরইএ প্রকল্পের আয়োজনে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়।

প্যানেল আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন ও আলোচনার বিষয় ছিল লিঙ্গ-সংবেদনশীল দূর্যোগঝুকি হ্রাস ও প্রস্তুতি।

ইরা’র প্রোগ্রাম ডিরেক্টর কামরুজ্জামানের সভাপতিত্বে ও এনটিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরীর পরিচালনায় প্যানেল আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর প্রোগ্রাম ম্যানেজার, আহসানুল ওয়াহেদ। প্রথম আলো স্টাফ রিপোর্টার অ্যাড. খলিল রহমান, সচেতন নাগরিক কমিটির সদস্য রুনা শাহিনারা লেইস, ইরা’র প্রধান উপদেষ্টা ফাহমিদা আক্তার, বাতিঘর সংগঠনের আবৃত্তি শিক্ষক তাজকিরা হক তাজিন। পরে বিকেলে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইরা’র প্রোগ্রাম ডিরেক্টর কামরুজ্জামান।

সভায় প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, জলবায়ূ পরিবর্তন ও বন্যা মোকাবেলায় আমাদের সবাইতে বেশি করে সচেতন হলে নিজেকে যেমন রক্ষা করা সম্ভব পাশাপাশি ছেলেমেয়ে গোবাদি পশুসহ সবকিছু এই বন্যার ঝুকি মোকাবেলা করা সম্ভব বলে তিনি মনে করেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে এবং গুরুত্বপূর্ণ ইভেন্ট প্রদর্শন করায় সকল স্টল দায়িত্বশীলদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা। আলোচনা অনুষ্ঠানের আগে ১৪টি স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং অন্যান্য অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক