শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

Reporter Name / ১২৭ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে সময় সংবাদকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম।

বহিষ্কৃতরা হলেন, উপজেলার ৭নং দেবনগড় ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল জলিল ও ৩নং তেঁতুলিয়া সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাজমুল ইসলাম সোহেল।

জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আব্দুল জলিলকে ও নাজমুল ইসলাম সোহেলকে বহিষ্কার করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা যুবদল। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম ও সদস্য সচিব জাকির হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে দুইজনের দলীয় পদ–পদবি উল্লেখ করে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুল জলিল ও নাজমুল ইসলাম সোহেলকে যুবদলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাদের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না বলে, যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। এ–সংক্রান্ত চিঠির অনুলিপি যুবদলের পঞ্চগড় জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে দেয়া হয়েছে।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম বলেন, ‘তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। তদন্তে তা প্রমাণিত হওয়ায় দলীয় পদ থেকে তাদের দুজনে বহিষ্কার করা হয়েছে।

এ দিকে আব্দুল জলিলের বিরুদ্ধে এর আগেও একাধিকবার নানা কর্মকান্ডের অভিযোগ আসে। তদন্তে সত্যতার পাশাপাশি সব দিক বিবেচনা করে এবং দলীয় শৃঙ্খলা ঠিক রাখতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তের কারণে আশাকরি সংগঠনের আর কেউ এমন কাজ করতে সাহস পাবেন না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক